| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের সামনে নতুন কথা বললেন ইমরুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৩ ১২:৪২:১৩
সাংবাদিকদের সামনে নতুন কথা বললেন ইমরুল

সাম্প্রতিক ওয়ানডেতে বাংলাদেশের হয়ে নিয়মিত ওপেনিং করছেন লিটন দাস ও তামিম ইকবাল। আর টেস্টে তামিমের সঙ্গে কখনও মাহমুদুল হাসান জয়, কখনও সাইফ হাসান কিংসা সাদমান ইসলাম ব্যাট করেন।

টি-টোয়েন্টিতে লিটন নিয়মিত ওপেনিং করলেও তার সঙ্গে জুটি জমাতে পারছেন না কেউই। ইমরুলের বিশ্বাস এক থেকে ছয় নম্বর যেকোনো পজিশনেই তিনি ভালো করতে পারবেন। তবে সাংবাদিকদের সামনে নিজের ব্যাটিং পজিশান নিয়ে বোমা ফাটালেন কায়েস। পজিশান তার আসল লক্ষ্য না, তিন ফরমেটে খেলা আর নিজেকে তুলে ধরাই তার আসল উদেশ্য।

ইমরুল বলেন, ‘টপ অর্ডার ব্যাটাররা আমার মনে হয় যেকোনো জায়গায় খেলতে পারে। এক থেকে ছয় পর্যন্ত ব্যাট করার অ্যাবিলিটি থাকে। আমিও এর আগে করেছি। আমার ওপেনিং বা মিডল অর্ডার নিয়ে কোনো সমস্যা নেই। যেখানেই সুযোগ পাই আমি ভালো করার চেষ্টা করবো।’

ইমরুল অবশ্য আলাদা করে কোনো ফরম্যাটকে নিজের লক্ষ্য বানাচ্ছেন না। ক্রিকেটের তিন ফরম্যাটে খেলাই তিনি উপভোগ করেন। তবে ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলে জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। তাই ফিরলে ওয়ানডেতেই ফিরতে চান তিনি।

এ প্রসঙ্গে ইমরুল বলেন, ‘এইটা আলাদা করে বলাটা কঠিন। আমি তিনটি ফরম্যাটই উপভোগ করি। যদিও আমি ওয়ানডেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার রেকর্ড বলেন সবকিছু বলেন এই ফরম্যাটে ভালো। আমি সবসময় বলবো ওডিআইতে আমার ইচ্ছে (ফেরার)।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ, Live দেখবেন যেভাবে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ, Live দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বাংলাদেশ সময় ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...