| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আশা জাগিয়েও হারলো জিম্বাবুয়ে, শেষ ওভারে আফগানদের দুর্দান্ত জয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ২১:৩২:০১
আশা জাগিয়েও হারলো জিম্বাবুয়ে, শেষ ওভারে আফগানদের দুর্দান্ত জয়

শেষ ওভারে এসে দারুণ এক জয় তুলে নিয়েছে আফগানিস্তান। হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তারা জিতেছে ৬ উইকেট আর ৪ বল হাতে রেখে।

অথচ হাতে উইকেট রেখেও একটা সময় বেশ চাপে ছিল আফগানরা। ১৬০ তাড়া করতে নেমে ১৬ ওভার শেষে তাদের রান ছিল ৩ উইকেটে মাত্র ১০৬। ৪ ওভারে তখনও দরকার ৫৪। কঠিনই বটে!

কিন্তু ১৭তম ওভারে এসে ম্যাচটা যেন আফগানদের হাতে তুলে দিলেন ব্লেসিং মুজারবানি। ওই ওভারে দুটি ওয়াইড, একটি নো বল দিলেন জিম্বাবুইয়ান এই পেসার। নাজিবুল্লাহ জাদরান হাঁকালেন দুই ছক্কা আর একটি চার।

সবমিলিয়ে ওই ওভারে ২৬ রান খরচ করেন মুজারবানি। আফগানদেরও লক্ষ্য কমে দাঁড়ায় ১৮ বলে ২৮ রানের। এরপর ব্যাটে ঝড় তুলেছেন মোহাম্মদ নাবি। ৮ বলে ৩ বাউন্ডারিতে ১৫ রান করেন এই অলরাউন্ডার। ছক্কা মেরে ম্যাচটা শেষ করেন জাদরানই। ২৫ বলে তার উইলো থেকে আসে ৪৪।

ওপেনিংয়ে নেমে হজরতউল্লাহ জাজাই অবশ্য দারুণ শুরু করেছিলেন। ২৬ বলে ৪৫ রানের এক ঝড়ো ইনিংস খেলে দিয়েছিলেন তিনি। তবে আরেক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ৩৬ বল মোকাবেলা করে মাত্র ৩৩ করলে চাপে পড়ে দল।

এর আগে ওপেনার ওয়েসলে মাদভেরের ২৪ বলে ৩২, রেগিস চাকাভার ২৪ বলে ২৯ আর সিকান্দার রাজার ৩১ বলে ৪৫ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৫৯ রানের লড়াকু পুঁজি দাঁড় করিয়েছিল জিম্বাবুয়ে।

আফগানিস্তানের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অভিষিক্ত নিজাদ মাসুদ। ডানহাতি এই পেসার ৩৯ রান খরচ করলেও তুলে নেন ৩টি উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...