| ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড বিপক্কগে আবারও সক্ত অবস্থানে দাঁড়িয়ে মিচেল-ব্লান্ডেল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১১ ১০:৫০:০৮
ইংল্যান্ড বিপক্কগে আবারও সক্ত অবস্থানে দাঁড়িয়ে মিচেল-ব্লান্ডেল

নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ম্যাচের প্রথম দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৮৭ ওভারে ৪ উইকেটে ৩১৮ রান। অবিচ্ছিন্ন জুটিতে ৪৫ ওভারে ১৪৯ রান যোগ করে দিনের খেলা শেষ করেছেন মিচেল ও ব্লান্ডেল। দুজনই জাগিয়েছেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরির আশা। আজ বিকেল ৪টায় দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নামবেন তারা।

ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। উইল ইয়ংয়ের সঙ্গে উদ্বোধনী জুটিতে ৮৪ রান যোগ করে সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। ইয়ং করেন ৪৭ রান, লাথামের ব্যাট থেকে আসে ২৬ রান।

ইনিংসে ২১ ও ২২তম ওভারে পরপর দুই বলে দুই ওপেনারকে আউট করে ম্যাচে ফেরার আভাস দেয় ইংল্যান্ড। তবে ডেভন কনওয়ে ও হেনরি নিকলস মিলে তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান। দুই ওপেনারের মতো এ দুজনও ফেরেন কাছাকাছি সময়ে।

ইনিংসের ৩৯তম ওভারের শেষ বলে আউট হওয়ার আগে ৩০ রান করেন নিকলস। দুই ওভার পর কনওয়ে আউট হন ৪৭ রানের ইনিংস খেলে। বেন স্টোকস ও জিমি অ্যান্ডারসনের দুইটি করে উইকেট শিকারের ফলে ৪ উইকেটে ১৬৯ রানের দলে পরিণত হয় কিউইরা।

সেখান থেকে আবারও হাল ধরে মিচেল-ব্লান্ডেল জুটি। লর্ডসে মাত্র ৫৬ রানে ৪ উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন তারা। এবার আরও ভালো অবস্থায় থেকে ব্যাটিং শুরু করে স্বাচ্ছ্যন্দেই খেলতে থাকেন তারা। দিন শেষে মিচেল ১৪৭ বলে ৮১ ও উইকেটরক্ষক ব্লান্ডেল ১৩৬ বলে ৬৭ রানে অপরাজিত রয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...