| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব করলে বন্ধুত্ব দূরে সরিয়ে রাখতে হয়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৭ ১৮:৪৪:৫৮
অধিনায়কত্ব করলে বন্ধুত্ব দূরে সরিয়ে রাখতে হয়

যেখানে বড় দায় আছে তাদের। তবে এবার ভিন্ন কথা বললেন এই কিংবদন্তী হরভজন। তিনি মনে করেন, অধিনায়কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেই ক্যারিয়ার লম্বা করা যায় না। কারণ দলের অধিনায়কত্ব করলে, বন্ধুত্ব দূরে সরিয়ে রাখতে হয়।

গত বছরের ২৪ ডিসেম্বর সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হরভজন। যদিও এর দিন দুয়েক পরই আক্ষেপ করে বলেছিলেন, তার ক্যারিয়ার আরও বড় হতে পারতো। যেখানে তার অভিযোগ ছিল দলের অধিনায়কের দিকে। এরপর ৩১ ডিসেম্বর জি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আঙুল তুলেছিলেন বোর্ড কর্মকর্তাদের ওপর।

তবে এবার নিজেই সুর পাল্টালেন ভারতের সাবেক এই স্পিনার। কোনো একজন ক্রিকেটার দলে পারফর্ম করেই জায়গা ধরে রাখেন, সেখানে অধিনায়কের সঙ্গে সম্পর্কের কোনো প্রভাব পড়ে না। তার সময়ে ধোনি অধিনায়ক না থেকে, যদি যুবরাজ সিং অধিনায়ক থাকতেন তারপরও তার ক্যারিয়ারে খুব বেশি পার্থক্য হতো না।

হরভজন বলেন, 'আমি মনে করি না যে, যুবরাজ অধিনায়ক থাকলে আমাদের কারও ক্যারিয়ার দীর্ঘায়িত হতো। কারণ আমরা যতটুকু খেলেছি, তা আমাদের সামর্থ্যের উপর করেছি এবং কোনও অধিনায়কই বাদ পড়া থেকে আমাদের রক্ষা করতে পারতো না। যখনই আপনি দেশের অধিনায়কত্ব করবেন, আপনাকে বন্ধুত্ব দূরে সরিয়ে রাখতে হবে এবং প্রথমে দেশের কথা ভাবতে হবে।

ভারতের ২০১১ বিশ্বকাপ জেতার পেছনে বড় অবদান ছিল যুবরাজ সিংয়ের। ধোনির অধীনে সাফল্য আসলেও মাঠের ক্রিকেটে দলের সেরা পারফর্মার ছিলেন এই অলরাউন্ডার। আসরে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্টের পুরষ্কারও জিতেছিলেন। হরজভন মনে করেন, দলকে নেতৃত্ব দেয়ার মতো গুণ যুবরাজের ছিল।

হরভজন বলেন, 'যুবরাজ সিং যদি ভারতের অধিনায়ক হতো, তাহলে আমাদের তাড়াতাড়ি ঘুমাতে হতো এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো (হাসি)। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। সে দারুণ অধিনায়ক হতে পারতো। ২০১১ সালের বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জেতার পাশাপাশি তার রেকর্ডগুলোও তার পক্ষে কথা বলে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...