| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ক্রিকেটাররা চাইলেও হচ্ছে না ভারত-পাকিস্তান সিরিজ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০৩ ১৬:৩৭:১৭
ক্রিকেটাররা চাইলেও হচ্ছে না ভারত-পাকিস্তান সিরিজ

তবে দুই দেশের ক্রিকেটাররা একে-অপরের বিপক্ষে খেলতে ইচ্ছুক এমনটাই বলেছেন মোহাম্মদ রিজওয়ান।

মূলত রাজনৈতিক বৈরিতাপূর্ণ সম্পর্কের কারণেই দুই দেশের ক্রিকেটীয় লড়াই দেখতে বঞ্চিত হন ভক্তরা। আর ক্রিকেটাররাও একে-অপরের বিপক্ষে ম্যাচ খেলার সুযোগ হারাচ্ছেন। তবে রাজনীতিতে ক্রিকেটারদের কোনো নিয়ন্ত্রণ নেই বলে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে তারা কোনো অবদান রাখতে পারছে না।

রিজওয়ান বলেন, 'পাকিস্তান এবং ভারতের ক্রিকেটাররা একে অপরের বিপক্ষে খেলতে চায়, কিন্তু রাষ্ট্রের ব্যাপারগুলোতে খেলোয়াড়দের কোনো নিয়ন্ত্রণ নেই।'

এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপে সাসেক্সের হয়ে খেলছেন চেতেশ্বর পূজারা ও রিজওয়ান। দেশের হয়ে খেলার সময় একে অপরের চিরপ্রতিপক্ষ হলেও এখানে খেলছেন কাঁধে কাঁধ মিলিয়ে। এর ফলে তাদের মধ্যে সম্পর্কটাও বেশ গাঢ় হয়েছে।

পূজারার সঙ্গে কাউন্টিতে একই দলে খেলেন বলেই যে তার সঙ্গে রিজওয়ানের ভালো সম্পর্ক তা কিন্তু নয়। পাকিস্তানের এই উইকেটরক্ষক-ব্যাটার বিশ্বাস করেন সকল ক্রিকেটের সবাই মিলে একটি পরিবার। এ সময় পূজারার প্রশংসাও করেছেন পাকিস্তানের এই উইকেটরক্ষক ব্যাটার।

রিজওয়ান বলেন, 'আমি পূজারার সঙ্গে ক্রিকেট নিয়ে আলোচনা করেছি এবং তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। খেলোয়াড় হিসেবে আমরা আলাদ না, আমরা সবাই মিলে একটি ক্রিকেটীয় পরিবার। পূজারা খুব ভালো মানুষ। আমি সত্যিই তার একাগ্রতা এবং মনোযোগের প্রশংসা করি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...