| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

হঠাৎ করেই সাকিবের টেস্ট খেলা নিয়ে মন্তব্য করলেন ইমরুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০২ ১৫:৩৭:১৪
হঠাৎ করেই সাকিবের টেস্ট খেলা নিয়ে মন্তব্য করলেন ইমরুল

গত ২০২১ সাল থেকে বাংলাদেশের খেলা ১৩ টেস্টের মধ্যে মাত্র ৫ ম্যাচে খেলেছেন সাকিব। বাকি ৮ টেস্টে ছিলেন না ব্যক্তিগত কারণ দেখিয়ে। সাকিবের অনুপস্থিতিতে অনেক ম্যাচই হেরেছে বাংলাদেশ।

আবার নিউজিল্যান্ডে ঐতিহাসিক মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের সময় দলে ছিলেন না সাকিব। তবুও সাকিবই যেন বাংলাদেশের প্রাণ-ভোমরা। তার উপস্থিতিতে তাই অনেক কিছুর পরিবর্তন হবে বলে বিশ্বাস ইমরুলের।

মুমিনুল হক টেস্ট নেতৃত্ব ছেড়ে দেয়ায় পরবর্তী অধিনায়ক হিসেবে জোরেশোরেই নাম শোনা যাচ্ছে সাকিবের। এই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ইমরুল। তার মতে, সাকিবের হাত ধরেই নতুন কক্ষপথে ঘুরবে বাংলাদেশের ক্রিকেট।

ইমরুল বলেন, 'সাকিব যদি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হয় তাহলে আমি বলব, এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো। সাকিবের মতো ক্রিকেটার যদি সবসময় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে থাকে তাহলে দেখবেন, বাংলাদেশের চেহারা পাল্টে গেছে।'

'অনেক কিছুরই পরিবর্তন হয়ে যাবে। আমরা ওকে সবসময় পাই না। যদি সবসময় পেয়ে থাকি তাহলে দেখবেন বাংলাদেশ যেসব ম্যাচ আমরা হেরে যাই বা ড্র করি ওসব আমাদের দিকে আসবে। এ দিক থেকে বলব যে, ওর আসাটা খুব গুরুত্বপূর্ণ।'

অন্য দুই ফরম্যাটের মতোই লাল বলের ক্রিকেটেও বেশ সমৃদ্ধ সাকিবের ক্যারিয়ার। সাদা পোশাকের ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে ৪ হাজারের বেশি রানের পাশাপাশি বল হাতে ২০০ এর বেশি উইকেট শিকার করেছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...