| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টেস্টে বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যাটিং এর মান প্রকাশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ১৮:২২:২৬
টেস্টে বাংলাদেশের ইতিহাসে সেরা ব্যাটিং এর মান প্রকাশ

এমন সব দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে লিটন দাসের টেস্ট র‍্যাংকিংয়ে। ক্যারিয়ার সেরা ১২তম স্থানে উঠে এসেছেন লিটন দাস। বাংলাদেশের ইতিহাসে এটিই কোনো ব্যাটারের সেরা র‍্যাংকিং, সেই সঙ্গে রেটিং পয়েন্টেও গড়েছেন লিটন দাস।

বুধবার (১ জুন) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সবশেষ প্রকাশিত টেস্ট র‍্যাংকিয়ে ৫ ধাপ এগিয়েছেন লিটন দাস। সেই সঙ্গে লিটনের ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্টও প্রকাশ পেয়েছে। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৭২৪। বাংলাদেশের কোনো ব্যাটারের আগের সর্বোচ্চ রেটিং পয়েন্টের রেকর্ড ছিল তামিম ইকবালের দখলে। ২০১৭ সালের অগাস্টে তিনি অর্জন করেছিলেন ৭০৯ রেটিং পয়েন্ট।

টেস্টে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সেরা ব্যাটিং র‍্যাংকিং রেকর্ড গড়লেন লিটন। ২৭ বছর বয়সী এই ব্যাটার গত মার্চে উঠেছিলেন ১২ নম্বরে। লংকানদের বিপক্ষে নজরকাড়া ব্যাটিংয়ে আবারও সেই অবস্থানে ফিরেছেন তিনি। এখানেও তিনি পেছনে ফেলেছেন তামিমকে। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে বাংলাদেশের আগের সেরা অবস্থান ছিল এই বাঁহাতি ওপেনারের। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুর টেস্টের পর তিনি উঠেছিলেন ১৪ নম্বরে।

আর ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করেন লিটন। চট্টগ্রামে ড্র হওয়া প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলেন তিনি। এরপর মিরপুরে দ্বিতীয় টেস্টে যথাক্রমে ১৪১ ও ৫২ রান করেন তিনি। আর এমন পারফরম্যান্সের পুরস্কারই মিলেছে লিটনের র‍্যাংকিং এবং রেটিং পয়েন্টে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...