| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একাদশে ডাক পেল হাসান মাহমুদ, কপাল পুড়ল যার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩১ ১০:২৯:২৫
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে একাদশে ডাক পেল হাসান মাহমুদ, কপাল পুড়ল যার

কিন্তু ইনজুরিতে থাকার কাওরনে আর যাওয়া হচ্ছে না তার। তার পরিবর্তে তিন ফরম্যাটের জন্যই পেসার হাসান মাহমুদকে দলে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

মূলত পেসার শহীদুল ইসলাম অনুশীলনে গিয়ে পাঁজরের পেশিতে টান পড়ে শহীদুলের। এ কারণেই তাকে শেষ পর্যন্ত বাংলাদফেশ দল থেকে বাদ দিতে হয়েছে। পরিবর্তে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ায় হাসান মাহমুদকে দলে টানা হচ্ছে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু শহীদুলের চোট এবং হাসান মাহমুদের অন্তর্ভূক্তির বিষয়ে বলেন, ‘শহীদুল ছন্দে ছিল। ও চোটে পড়ায় বিকল্প নিতে হচ্ছে। হাসান মাহমুদই হয়তো থাকবে দলে। ঢাকা প্রিমিয়ার লিগে সব ম্যাচ খেলেছে সে। টেস্টের মূল বোলার মোস্তাফিজ, খালেদ, এবাদত। হাসানকে একটু সময় দিলে ভালো। অনুশীলনের সুযোগ পাবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, এবাদত হোসেন, রেজাউর রহমান রাজা এবং শহীদুল ইসলামকে নিয়ে দল গঠন করা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেলেন শহীদুল। যে কারণে তিনি কিছুটা হতাশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে শুধু টেস্টেই নয়, টি-টোয়েন্টি দলেও ছিলেন তিনি।

শহীদুল বলেন, ‘সাইড স্ট্রেইন হঠাৎ করেই হয়ে গেলো। ইনজুরির ওপর তো হাত নেই। সামনে অনেক খেলা। আগে সুস্থ হই।’

বিসিবির প্রধান নির্বাচক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ফিজিও বায়েজিদুল ইসলাম পর্যবেক্ষণ করে দেশ মাস বিশ্রাম দিয়েছে শহীদুলকে। সে ক্ষেত্রে জিম্বাবুয়ে সফরের আগে হয়তো ফিট হয়ে উঠবেন ডানহাতি এ পেসার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...