| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘আইপিএল ইতিহাসে কাউকে এমন ব্যাটিং করতে দেখিনি’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৮ ১১:২০:৪১
‘আইপিএল ইতিহাসে কাউকে এমন ব্যাটিং করতে দেখিনি’

শুক্রবার তার সেঞ্চুরিতে ভর করেই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে হারিয়েছে ২০০৮ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে রাজস্থান। অথচ আসর শুরুর আগে তেমন কোনো প্রত্যাশাই ছিল না বাটলারের।

ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৬০ বলে ১০৬ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরার পুরস্কার জেতার পর বাটলার বলেছেন, ‘এই মৌসুমে আমার আশা তেমন বেশি ছিল না। তবে আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। এখন পর্যন্ত যা হয়েছে, দল হিসেবে শিরোপার কাছে পৌঁছানো সত্যিই আনন্দের।’

সবমিলিয়ে ৮২৪ রান করে বর্তমানে শীর্ষে থাকলেও মাঝে বাটলার খানিক বিবর্ণ ছিলেন। প্রায় তিন সপ্তাহ ফিফটি আসেনি ব্যাটে। তবে গুজরাট টাইটান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ৮৯ রানের ইনিংস খেলেই ছন্দে ফেরেন তিনি। সেই ধারাবাহিতা ধরে রেখেছেন দ্বিতীয় কোয়ালিফায়ারেও।

বাটলারের এমন ব্যাটিংয়ে বিমোহিত কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাকারা। যিনি বর্তমানে রাজস্থানের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাঙ্গাকারার মতে, আইপিএল ইতিহাসেই এর আগে কেউ বাটলারের মতো এমন ব্যাটিং করেনি।

বাটলারের ব্যাপারে সাঙ্গাকারা বলেছেন, ‘আমার মনে পড়ে না আইপিএল ইতিহাসে কেউ এমন ব্যাটিং করেছে কি না। আমি মনে করি তার পুরো খেলাটাই শক্তির জায়গা। নিজের ছন্দে উপনীত হলে বাটলারকে আর থামানোর কোনো পথ নেই। যেকোনো সময় রানের গতি বাড়িয়ে ফেলতে পারে সে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...