| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ঋষভ পন্থকে খোঁচা দিয়ে সহবাগের পরামর্শ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৭ ১৯:১১:১০
ঋষভ পন্থকে খোঁচা দিয়ে সহবাগের পরামর্শ

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ পন্থকে সতর্ক করে মন্তব্য করেন যে শুধু সাদা বলের ক্রিকেট খেললে তাঁকে কেউ মনে রাখবে না। টেস্ট ক্রিকেট খেললে তবেই ভাল ক্রিকেটারদের তালিকায় তাঁর নাম আসবে বলে জানিয়েছেন সহবাগ।

এই নিয়ে পন্থকে নিয়ে সহবাগ বলেন, ‘‘যদি পন্থ ১০০-র বেশি টেস্ট খেলে তা হলে ক্রিকেট ইতিহাসে ওর নাম লেখা থাকবে। ভারতের মাত্র ১১ জন ব্যাটার সেই তালিকায় রয়েছে। সেই ১১ জনের নাম সবাই জানে। কিন্তু শুধু টি২০ বা এক দিনের ক্রিকেট খেললে সেটা হবে না।’’

সহবাগের মতে, আইপিএলে খেলা ক্রিকেটারদের জিজ্ঞাসা করলে ৯৯ শতাংশ ক্রিকেটার বলবেন যে তাঁরা টেস্ট খেলতে চান। এই প্রসঙ্গে কোহলীর কথাও টানেন বীরু। তিনি বলেন, ‘‘কেন কোহলী টেস্টের উপর এত জোর দেয়। কারণ ও জানে যে ভারতের হয়ে ১৫০-২০০ টেস্ট খেলতে পারলে ইতিহাসের খাতায় ওর নাম লেখা থাকবে। কারণ টেস্টই হল আসল ক্রিকেট।’’

ভারতের হয়ে ২০০১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ১০৪টি টেস্ট খেলেছেন সহবাগ। ৪৯.৩০ গড়ে ৮৫৮৬ রান করেছেন। তার মধ্যে দু’টি ত্রিশতরান রয়েছে। ভারতের অন্যতম সেরা ওপেনার বলা হয় সহবাগকে। কারণ টেস্টেও তাঁর স্ট্রাইক রেট ছিল ৮২.২০।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...