ম্যাচ হারার পরেও আরও একটি মাইলফলক স্পর্শ করলেন লিটন
টেস্টে ৫ হাজার ২৩৫ রান নিয়ে সবার ওপরে আছেন মুশফিকুর রহিম। বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে লিটনের উপরে আছেন মাত্র ৪ জন। মুশফিকের পর তার উপরে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুমিনুল হক।
চলতি ম্যাচসহ ৫৬ ইনিংসে ২ হাজার রানের দেখা পান লিটন। হাফ সেঞ্চুরি ১৩টি ও সেঞ্চুরি ৩টি। গড় ৩৭.০৭। গড়ের দিক থেকে তিনি অবস্থান করছেন পঞ্চম স্থানে। ৩৯.৫৩ গড়ে সবার উপরে তামিম। এরপর সাকিব, মুমিনুল, ও মুশফিকের অবস্থান।
টেস্ট ক্রিকেটে ২০২১ ও ২০২২ সাল লিটনের দুর্দান্ত কাটছে। ২০২১ সালে ৭ টেস্ট খেলে ৫৯৪ রান করেন। সেঞ্চুরি করেন একটি, হাফ সেঞ্চুরি ৫টি। আর চলতি বছর এখন পর্যন্ত ৬ ম্যাচে করেন ৫৪৯ রান। সেঞ্চুরি ও ফিফটি দুটি করেন।
চলমান সিরিজেও লিটনের ব্যাট কথা বলছে। চট্টগ্রামে প্রথম ইনিংসে ৮৯ রান করেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয়নি। আর ঢাকা টেস্টের প্রথম ইনিংসে খেলেন ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস।
উল্লেখ্য, এই টেস্টে বাংলাদেশকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ১-০তে সিরিজ জিতে নিয়ে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
