| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

২৯’ ক্রিকেটার নিয়ে বাংলাদেশের নতুন মিশন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ২০:০১:৩৯
২৯’ ক্রিকেটার নিয়ে বাংলাদেশের নতুন মিশন

দেশ ক্রিকেটের বেশিরভাগ পরিকল্পনাই জাতীয় দলকে কেন্দ্র করে। জাতীয় দল থেকে বাদ পড়লে কিংবা ঘরোয়া কোন টুর্নামেন্ট না থাকলে বাদ পড়া এবং উঠতি ক্রিকেটাররা অনুশীলন করার তেমন সুযোগ পান না। ফলে অনেক প্রতিভাবান ক্রিকেটারের ঝড়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। তাই জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে গেল ফেব্রুয়ারিতে প্রথম বারের মতো ‘বাংলাদেশ টাইগার্স’ নামে ছায়া দল গঠন করে বিসিবি।

বগুড়ার সেই সফল ক্যাম্প শেষে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প চালু করতে যাচ্ছে বিসিবি। সেই লক্ষ্যে ২৯ সদস্যের দলও ঘোষণা করেছে বোর্ড। ঘোষিত দলে সৌম্য, সাব্বির, সাদমান, সাইফদের মতো জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের পাশাপাশি আছেন অনেক উঠতি তরুণ ক্রিকেটারও।

বাংলাদেশ টাইগার্সের দ্বিতীয় এই ক্যাম্প পরিচালিত হবে দুই ধাপে। ক্যাম্পের খেলোয়াড়রা প্রথম ধাপে আগামী ২৭ মে থেকে ৫ জুন পর্যন্ত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস ট্রেনিং করবেন। এরপর ঢাকাতেই ১২ জুন থেকে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং শুরু হবে।

বাংলাদেশ টাইগার্সের ২৯ সদস্যের স্কোয়াড:

সাদমান ইসলাম, সাইফ হাসান, জাকির হাসান, ফজলে রাব্বি, মোহাম্মদ মিঠুন, আশিক উল আলম, নাহিদুল হক, সানজামুল ইসলাম, মোহাম্মদ নাঈম শেখ, আলামিন হোসেন, আবু হায়দার রনি, মেহেদী হাসান রানা, আবু জায়েদ চৌধুরী রাহি, কামরুল ইসলাম রাব্বি, নাঈম ইসলাম, সৌম্য সরকার, রনি তালুকদার, পিনাক ঘোষ, জাকির আলী অনিক, সাজ্জাদুল রিপন, শাহীন আলম, সাব্বির রহমান, জাকিরুল আহমেদ, আবদুল হালিম, মাইশুকুর রিয়াল, হাসান মাহমুদ, রাকিব আহমেদ, সৈকত আলী, নাজমুল ইসলাম অপু।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...