| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিশাল সুখবর পেলো মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস, টিমের সাথে যোগ দিল সেই ওপেনার ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৫ ১৬:৫০:২২
বিশাল সুখবর পেলো মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস, টিমের সাথে যোগ দিল সেই ওপেনার ব্যাটার

হাসপাতাল থেকে এরই মধ্যে টিম হোটেলে ফিরেছেন দিল্লি এই ওপেনার। এই খবরটি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস কতৃপক্ষ। তারা জানিয়েছে, পৃথ্বী হোটেলে ফিরলেও তাকে পর্যবেক্ষণে রেখেছে তাদের মেডিক্যাল টিম।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে তার টাইফয়েডের চিকিৎসা চলছিল। তিনি টিম হোটেলে ফিরে এসেছেন এবং তিনি বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। দিল্লি ক্যাপিটালস মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণ করছে।’

সোমবার পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। এর আগে পৃথ্বীর ফেরা নিঃসন্দেহে দলটিতে বাড়তি প্রেরণা যোগ করবে। অনেকেই ধারণা করেছিলেন আইপিএলের এবারের আসর থেকেই ছিটকে যাবেন এই ওপেনার।

যদিও সব শঙ্কা কাটিয়ে তিনি মাঠে নামার প্রহর গুনছেন। যদিও পাঞ্জাবের বিপক্ষেই তাকে মাঠে নামতে দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত করে কিছুই জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।

চলতি আইপিএলে পৃথ্বী শেষ ম্যাচ খেলেছিলেন পহেলা মে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। সেই ম্যাচে মাত্র ৫ রান করে আউট হয়েছিলেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...