| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জয়ের ম্যাচে মাঠে নামার আগে যে মন্ত্র দেওয়া হয়েছিল মার্শকে জানালেন ওয়ার্নার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ১২:০৯:২৪
জয়ের ম্যাচে মাঠে নামার আগে যে মন্ত্র দেওয়া হয়েছিল মার্শকে জানালেন ওয়ার্নার

সেই জয়ের পিছনে বড় ভূমিকা নেন দলের অন্ডাউনে নামা মিচেল মার্শ। জয়ের লক্ষে ব্যাট করতে নেমে ৬২ বলে ৮৯ রান করেন তিনি। দাপটের সঙ্গে জিতে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি।

মার্শের সঙ্গে গতকাল বুধবার দিল্লির জয়ের পিছনে কম ভূমিকা ছিলো না ডেভিড ওয়ার্নারেরও। য়ার্নার এই ইনিংসে ৪১ বলে ৫২ রান করেন। অস্ট্রেলিয়ার বিধ্বংসী এই ওপেনার যদিও মার্শকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

দু’জনে ১৪৪ রানের জুটি গড়েন। ওয়ার্নার বলেন, “মার্শ দারুণ ব্যাটিং করল। শুরু থেকেই ইতিবাচক ছিল ও। আমরা শুধু বলে দিয়েছিলাম মার্শ যদি ৮০-৯০ রান করতে পারে, তা হলে ও আমাদের ম্যাচ জেতাতে পারবে।”

শুধু মার্শ নন, ওয়ার্নারের প্রশংসা পেয়েছেন দিল্লির বোলাররা। চেতন সাকারিয়ারা রাজস্থানকে ১৬০ রানে আটকে রাখে। ওয়ার্নার বলেন, “বোলাররাও খুব ভাল বল করেছে। পিচে গতি ছিল, বাউন্স ছিল, সঠিক লেংথে বল করে যাওয়া খুব সহজ ছিল না।”

এই জয়ের ফল পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থান ধরে রাখল দিল্লি। তাদের নেট রানরেট +০.২১০। ওয়ার্নার বুঝতে পেরেছিলেন বেশি বল বাকি থাকতে ম্যাচ জিততে পারলে নেট রানরেট ভাল হবে। সেই চেষ্টা করেছিলেন তাঁরা। তিনি বলেন, “প্রথম চারের মধ্যে থাকতে হলে নেট রানরেট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সবাই চেষ্টাই করছে। এই জয়টা খুব প্রয়োজন ছিল।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...