| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

পারিশ্রমিক না পেয়ে বিসিবির দ্বারস্থ ৫ ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ১৯:৩৫:১৭
পারিশ্রমিক না পেয়ে বিসিবির দ্বারস্থ ৫ ক্রিকেটার

যা ১১ মে বুধবার মিরপুরের বিসিবি কার্যালয়ে এসে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বরাবর এ জন্য চিঠিও দেন তারা এই ৫ ক্রিকেটার।

যদিও এদিন বিসিবি বোর্ডে ছিলেন না প্রধান নির্বাহী। তার পক্ষ থেকে চিঠি গ্রহণ করেন বিসিবির উইমেন্স উইং ম্যানেজার তৌহিদ মাহমুদ। পারিশ্রমিক না পাওয়া নারী সেই পাঁচ ক্রিকেটার হচ্ছেন খাদিজাতুল কুবরা, শায়লা শারমিন, তাহিন তাহেরা, ইতি মণ্ডল ও রুপা রায়।

২০১৯ সালে খেলা সর্বশেষ নারীদের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমিতে খেলেছিলেন এই পাঁচ ক্রিকেটার। সে থেকে দুই বছর গড়িয়ে গেলেও প্রাপ্য পারিশ্রমিক বুঝে পাননি এই ক্রিকেটাররা। বিভিন্নভাবে চেষ্টা করলেও পারিশ্রমিক দিতে গড়িমসি করছিল শেখ রাসেল।

তিন বছর পর নারীদের আবার ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হতে এবার বকেয়া পারিশ্রমিক পেতে বিসিবির দ্বারস্থ হলেন ক্রিকেটাররা। সে পারিশ্রমিক না দিয়ে ইতোমধ্যে নতুন মৌসুমের জন্য দল গঠন করা শুরু করেছে ক্লাবটি। তবে বিসিবির কাছে অভিযোগের পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে ৭-১০ দিনের মধ্যে সকল বকেয়া পারিশ্রমিক পরিশোধ করবেন তারা।

পারিশ্রমিক বকেয়া রাখা ও না দেওয়ার বিষয়টি স্বীকার করে শেখ রাসেলের ম্যানেজার বলেন, ‘নানা জটিলতায় পারিশ্রমিক নিয়ে সমস্যা হয়েছে। আমরা এবারের লিগ শুরুর আগেই সেগুলো সমাধান করে দেব। সাত থেকে ১০ দিনের মধ্যেই মেয়েরা টাকা পেয়ে যাবে।’

এই পাঁচ নারী ক্রিকেটার সর্বসাকুল্যে ৬ লাখ ৪০ হাজার টাকা পাবে শেখ জামাল থেকে। এরমধ্যে সর্বোচ্চ দেড় লাখ টাকা পাবেন তাজিয়া আক্তার। এ ছাড়াও খাদিজাতুল ১ লাখ ৩০ হাজার, শায়লা ১ লাখ ১০ হাজার, তাহিন ১ লাখ, ইতি ৯৫ হাজার এবং রুপা পাবেন ৫৫ হাজার টাকা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...