| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

১৪ পেসার, ৪ স্পিনার ও ৯ ব্যাটার নিয়ে এইচপি ক্যাম্পের দল ঘোষণা করল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ১৫:৩৩:০৬
১৪ পেসার, ৪ স্পিনার ও ৯ ব্যাটার নিয়ে এইচপি ক্যাম্পের দল ঘোষণা করল বিসিবি

আগামী ১৪ মে থেকে শুরু হবে হাই পারফরম্যান্স ইউনিটের কার্যক্রম। এবারের ক্যাম্পের জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো- কক্সবাজার, সিলেট ও চট্টগ্রাম। ১৪ মে মিরপুরে রিপোর্টিং করতে হবে এইচপি ক্যাম্পের জন্য ঘোষিত দলের ক্রিকেটারদের।

১৫ মে থেকে ১ জুন পর্যন্ত কক্সবাজারে চলবে ফিটনেস ও বোলিং ক্যাম্প। ২ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত সিলেটে চলবে স্কিল ক্যাম্প। সিলেট পর্ব শেষ হলেই উড়াল দেওয়া হবে চট্টগ্রামে। সেখানে স্কিল ক্যাম্প চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।

এবারের এইচপি দলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পেসারদের। বর্তমান যুগে আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচ জেতানোয় পেসারদের ভূমিকা পালন করতে হয় বেশি। যে কারণে ক্যাম্পে ১৪ জন পেসার রাখা হয়েছে।

এছাড়াও রয়েছেন একজন উইকেটরক্ষক আকবর আলী। স্পিনার রয়েছেন চারজন এবং ব্যাটার রয়েছেন ৮ জন।

এক নজরে এইচপি ক্যাম্পের দল –

ব্যাটার – তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন দিপু, মোহাম্মদ সাব্বির হোসেন শিকদার, তৌহিদ হৃদয়, অমিত হাসান, আইচ মোল্লা, আকবর আলী (উইকেটরক্ষক)।

পেসার – শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হোমাম্মদ এনামুল হক, সুমন খান, একেএস স্বাধীন, রেজাউর রহমান রাজা, রিপন মণ্ডল, আসাদুজ্জামান পায়েল, মহিউদ্দিন তারেক, মুশফিক হাসান, সোহেল রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিকুর জামান।

স্পিনার – রকিবুল হাসান, হাসান মুরাদ, মোহাম্মদ রিশাদ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...