| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তীরে এসে তরি ডুবলো মুস্তাফিজদের দিল্লি, লখনৌয়ের তালিকায় জায়গা বদল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০১ ২২:০৯:০২
তীরে এসে তরি ডুবলো মুস্তাফিজদের দিল্লি, লখনৌয়ের তালিকায় জায়গা বদল

একেবারে জিয়ের কাছাকাছি গিয়ে থামতে হলো দিল্লিকে। এ জেন তীরে এসে তরি ডুবলো মোস্তাফিজুর রহমানদের। জয়ের সুবাস পেয়েও মাত্র ৬ রানে হারলো দিল্লি ক্যাপিটালস।

আজকের ম্যাচের এই জয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এলো লখনৌ সুপার জায়ান্টস। নিজেদের ১০ ম্যাচে তাদের পয়েন্ট দাঁড়ালো ১৪। অন্যদিকে ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে গুজরাট টাইটান্স। আর রাজস্থান রয়্যালস ১২ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। দুর্ভাগ্য হল দিল্লি ক্যাপিটালসের পয়েন্ট ৯ ম্যাচে ৮। তারা রয়েছে চতুর্থ স্থানে।

১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৮৯ রানে থেমে যেতে হয়েছে দিল্লিকে। মিচেল মার্শ, রিশাভ পান্ত, রোভম্যান পাওয়েল এবং অক্ষর প্যাটেলের মাঝারি মানের চারটি ইনিংস দিল্লিকে একেবারে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল।

কিন্তু শেষ মুহূর্তে অক্ষর প্যাটেল এবং কুলদিপ যাদব মিলে ঝড়ো ব্যাটিং করেও দলকে জেতাতে পারলেন না। ২৪ বলে অপরাজিত ৪২ রান করেন অক্ষর প্যাটেল। ১টি বাউন্ডারি এবং ৩টি ঝক্কার মার মারেন তিনি। ৮ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন কুলদিপ যাদব।

শেষ ১২ বলে রান প্রয়োজন ছিল ৩৬ রান। ১৯তম ওভারে ১৫ রান তোলার পর শেষ ওভারে প্রয়োজন ছিল ২১ রান। শেষ বলে ছক্কা মেরেও জিততে পারলো না তারা।

১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ফেললো দিল্লি। পৃত্থি শ ৫ রান করে আউট হন। ডেভিড ওয়ার্নার করেন ৩ রান। ১৩ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে যখন বিপদে, তখনই দিল্লির হাল ধরেন মিচেল মার্শ এবং রিশাভ পান্ত।

৬০ রানের জুটি গড়ার পর বিচ্ছিন্ন হন তারা দু’জন। ২০ বলে ৩৭ রান করে আউট হন মিচেল মার্শ। ৩টি বাউন্ডারি এবং ৩টি ছক্কার মার মারেন তিনি। ৩০ বলে ৪৪ রান করে আউট হন রিশাভ পান্ত। ৭টি বাউন্ডারি এবং ১টি ছক্কার মার মারেন তিনি।

৩ রান করে আউট হয়ে যান ললিত যাদব। রোভমান পাওয়েল ২১ বলে করেন ৩৫ রান। আর অক্ষর প্যাটেল তো ২৪ বলে অপরাজিত ছিলেন ৪২ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...