| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৬৫২৪ মাইল পথ সাইকেল চালিয়ে পাড়ি দিয়ে কাতার বিশ্বকাপ দেখতে যাবেন চার বন্ধু

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ৩০ ১১:০৮:৫০
৬৫২৪ মাইল পথ সাইকেল চালিয়ে পাড়ি দিয়ে কাতার বিশ্বকাপ দেখতে যাবেন চার বন্ধু

এই বশ বিশ্বকাপ উপভোগ করার লক্ষ্যে আগামী মে মাসের ১৫ তারিখে দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে নিজেদের এই বিশ্বকাপ দেখার যাত্রা শুরু করবেন চার বন্ধু লুকাস দানিয়েল লেদেজমা, লিন্দ্রো ব্লাঙ্কো, সিলভিও গাতি এবং সেবাস্তিয়ান রদ্রিগেজ। এর আগে ২০১৪ সালে ব্রাজিল ও ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপ দেখতে একাই সাইকেল নিয়ে পাড়ি জমিয়েছিলেন লেদেজমা। এবার তিন বন্ধুকে নিজের সতীর্থ হিসেবে নিচ্ছেন তিনি।

তবে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। সেখানে যোগ দিতে আফ্রিকার কেপটাউন থেকে ১৫টি দেশ পার হতে হবে চার আর্জেন্টাইন বন্ধুকে। নিজেদের এই বিশ্বকাপ যাত্রা নিয়ে পেশায় শারীরিক শিক্ষার শিক্ষক দানিয়েল লেদেজমা বলেন,

‘আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্যে পৌঁছাতে ১৫টি দেশ পার হতে হবে আমাদের। এজন্য ৬ হাজার ৫২৪ মাইল পথ সাইকেল চালিয়ে পাড়ি দিতে হবে আমাদের। আশা করছি ৬ মাসের মধ্যে আমরা কাতার পৌঁছাতে পারবো, আর ২০২২ বিশ্বকাপ সামনাসামনি উপভোগ করবো।’

এদিকে আরেক সাইক্লিস্ট লিন্দ্রো ব্লাঙ্কো বলেন, ‘দেখুন ব্যাপারটা এমন না যে, আমি সাইকেলে চড়ে বসলাম আর অজানা উদ্দেশ্যে পাড়ি জমালাম। আমাদের এই ট্যুরটার জন্য অনেক কাজ করতে হয়েছে। মাসের পর মাস আমরা এই সফর নিয়ে গবেষণা করেছি, প্রস্তুতি নিয়েছি।’

এদিকে লম্বা পথ এবং লম্বা সময় সাইকেল চালিয়ে বিশ্বকাপ দেখতে যাওয়ার পরিকল্পনার পেছনে অন্য আরেকটি মহৎ উদ্দেশ্য রয়েছে এই চার বন্ধুর। মানুষকে বৈশ্বিক উষ্ণতা নিয়ে সচেতন করতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রতি এক কিলোমিটার পরপর একটি করে গাছের চারা রোপণ করবেন তার।

এ বিষয়ে লেদেজমা বলেন, ‘আমাদের এই সফরের আরও একটি মহৎ উদ্দেশ্য রয়েছে। আমরা আর্জেন্টিনায় করদোভার পাহাড়ে একটি গাছের চার রোপণ করেছি। এভাবে প্রতি কিলোমিটার পর পর আমরা একটি করে গাছের চারা রোপণ করবো। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ কিছুটা হলেও কাজে দেবে বলে বিশ্বাস।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...