| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

ডিপিএলে চ্যাম্পিয়ন শেখ জামাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৬ ১৭:৫০:৫৯
ডিপিএলে চ্যাম্পিয়ন শেখ জামাল

আবাহনীর দেয়া ২৩১ রানের জবাবে ৩ ওভার হাতে রেখেই জয় তুলে নিয়েছে শেখ জামাল। দলটির হয়ে ৮১ বলে ৮১ রানের ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান। এ ছাড়া ২৬ বলে ৩৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জিয়াউর রহমান।

লেট অর্ডারে এর আগে ৪০ বলে ৩৩ রানের ইনিংস খেলে শেখ জামালকে ম্যাচে রেখেছিলেন ভারতীয় রিক্রুট পারভেজ রসুল। আবাহনীর হয়ে ২টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। একটি করে উইকেট নিয়েছেন তানভির ইসলাম, তানজিম হাসান সাকিব, মোসাদ্দেক সৈকত ও নাজমুল হোসেন শান্ত।

এর আগে এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল আবাহনী। যদিও তাদের শুরুটা ভালো হয়নি। ৩৫ রান তুলতেই তারা ৩ উইকেট হারিয়ে ফেলে। নাঈম শেখ ১৬ রান করে ফেরেন পারভেজের শিকার হয়ে। লিটন দাস (৪) ও নাজমুল হোসেন (৮) ব্যাট হাতে এদিন ব্যর্থ হয়েছেন।

এরপর দলের হাল ধরেন তৌহিদ হৃদয়-আফিফ হোসেন ধ্রুব। দুজনে পঞ্চাশোর্ধ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন। আফিফ ৪৪ বলে ২৯ রান করে আউট হয়েছেন। মোসাদ্দেক থিতু হয়ে ফিরেছেন মাত্র ১৫ রান করে। একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন হৃদয়।

৭৫ বলে হৃদয় ৫৩ রান করে আউট হন। শেষ দিকে ৭০ বলে ৪৭ রান করেন জাকের আলী অনিক। আর ৩৩ বলে ৪৪ রান করে অপরাজিত থেকে সাইফউদ্দিন আবাহনীকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন। শেখ জামালের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন জিয়াউর। এ ছাড়া ১টি করে উইকেট নেন পারভেজ রসুল, সাইফ হাসান, সুমন খান ও সানজামুল ইসলাম।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...