| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ মাঠে নামার আগে চরম দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৫ ১৯:৩২:৫৩
এই মাত্র পাওয়াঃ মাঠে নামার আগে চরম দুঃসংবাদ পেল চেন্নাই সুপার কিংস

গত শনিবার দলের অনুশীলনের সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন চেন্নাই দলে থাকা ইংলিশ অলরাউন্ডার মইন আলি। যে কারণে এখনও মাঠের বাইরে তিনি। ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, এখন মইন স্ক্যান রিপোর্ট পাওয়ার অপেক্ষায় রয়েছে চেন্নাই।

তবে আপাতত এটি একপ্রকার নিশ্চিত যে, চেন্নাইয়ের পরবর্তী কয়েকটি ম্যাচে খেলা হবে না মইনের। চলতি সপ্তাহে দুইটি ম্যাচ খেলার কথা রয়েছে চেন্নাইয়ের। এ দুই ম্যাচে মইনের না থাকার সম্ভাবনাই বেশি।

অবশ্য আগেই একাদশে জায়গা হারিয়েছিলেন মইন। সবশেষ গত ১৭ এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে খেলেছিলেন তিনি। যেখানে ৩ উইকেটে হেরে যায় চেন্নাই। পরে মইনকে রাখা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। সেদিন জিতেছিল চেন্নাই। মইনের জায়গায় খেলেছিলেন মিচেল স্যান্টনার।

আইপিএলের গত আসরে চেন্নাইকে চ্যাম্পিয়ন করার কথা দারুণ পারফরম্যান্স ছিল মইন আলির। কিন্তু চলতি আসরে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। ভিসা জটিলতায় খেলতে পারেননি দলের প্রথম ম্যাচ। পরের পাঁচ ম্যাচে ১৭.৪০ গড়ে করেছেন মাত্র ৮৭ রান। বল হাতে ৮ ওভারে পাননি কোনো উইকেট।

চলতি আসরে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র দুইটি জিতেছে চেন্নাই। আজ নিজেদের অষ্টম ম্যাচে পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে রবিন্দ্র জাদেজার দল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...