| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা নিশ্চিতের ম্যাচে স্বল্পতেই অলআউট শেখ জামাল একাদশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২৪ ১৩:৫৯:০৫
শিরোপা নিশ্চিতের ম্যাচে স্বল্পতেই অলআউট শেখ জামাল একাদশ

সকালে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলীয় একশ রান পূর্ণ করার আগেই গুরুত্বপূর্ণ পাঁচ ব্যাটারকে হারিয়ে ফেলে দলটা। টপ অর্ডারের তিন ব্যাটার রবিউল ইসলাম রবি রানের খাতাই খুলতে পারেননি। সাইফ হাসান ১৩ রান করে ফিরেন সাজঘরে। দুজনকেই ফেরান রাকিবুল হাসান।

অধিনায়ক ইমরুল কায়েসকে ১৫ রানে ফেরান আফগান রিক্রুট কারিম জানাত। এরপর মুশফিকুর রহিমকে ১৩ ও তাইবুর রহমানকে ৩ রানে ফেরান তাইজুল ইসলাম।

দলের বিপাকে গত ম্যাচের মতো হাল ধরেন উইকেট রক্ষক-ব্যাটার কাজী নুরুল হাসান সোহান। ভারতীয় ব্যাটার পারভেজ রসুলকে নিয়ে ৬০ রানের জুটি বেঁধে কাটান বিপর্যয়। রাসেল ৪৮ বলে ৩৭ রানের ইনিংস খেলে এনামুল হক বিজয়ের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে।

এরপর মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেঁধে স্কোরবোর্ডে আরও ২৪ রান যোগ করেন সোহান। শেষ পর্যন্ত ১০৫ বলে ৭১ রানের ইনিংস খেলে সোহানকে সাজঘরে ফিরতে হয় তাইজুলের বলে বোল্ড হয়ে।

মেহেদী মিরাজের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ (৩২) রান। এছাড়া জিয়াউর রহমান করেন অপরাজিত ১৫ রান। নির্দিষ্ট ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩২ রান তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

প্রাইম ব্যাংকের হয়ে ৩ উইকেট নেন তাইজুল। ২ উইকেট নেন রাকিবুল হাসান। ১ উইকেট করে নেন শরিফুল ইসলাম, কারিম জানাত ও বিজয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। টুর্নামেন্টে প্রথম ...