| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

এই মাত্র পাওয়াঃ আইপিএলে রাজস্থান ও মুস্তাফিজের দিল্লিকে মুক্তি দিল মুম্বাই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২২ ১৪:৩২:২৮
এই মাত্র পাওয়াঃ আইপিএলে রাজস্থান ও মুস্তাফিজের দিল্লিকে মুক্তি দিল মুম্বাই

ধোনিদের জয় দুটিতে। আট দল অন্তত তিনটি করে ম্যাচ জিতেছে। অথচ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স কিনা একটি ম্যাচও জিততে পারল না! সাত ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে তারা।

এই হার নিয়ে লজ্জার একটা রেকর্ড হয়ে গেল মুম্বাই ইন্ডিয়ান্সের। আইপিএলের প্রথম দল হিসেবে শুরুর সাত ম্যাচের সবকটিতেই হারল রোহিত শর্মার দল। তাতেই মুক্তি মিলল দিল্লি ডেয়ারডেভিলস। ছয় বছর পর তাদের রেকর্ড ছুঁয়ে টানা ছয় ম্যাচ হেরেছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। গতকাল দুই দলকেই ছাড়িয়ে গেল মুম্বাই।

রোহিত-পোলার্ডদের এবারের হারটা ধুঁকতে থাকা চেন্নাইর বিপক্ষে। নাটকীয় ম্যাচে শেষ বলে হেরেছে তারা। শেষ চার বলে ১৬ রানের সমীকরণ মিলিয়ে ফেলেন চেন্নাইর সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মুম্বাইকে ১৫৫ রানে বেঁধে ফেলার পর তিন উইকেট হাতে রেখে জিতেছেন ধোনি-জাদেজারা। টুর্নামেন্টের এই মৌসুমে এটা তাদের দ্বিতীয় জয়।

তবে প্রথম দল হিসেবে শুরুর সাত ম্যাচ হারলেও প্রতিযোগিতার যে কোনো সময়ের হিসেবে টানা এত ম্যাচ হারার ঘটনা ১১তম। হারতে হারতে ক্লান্ত মুম্বাই অধিনায়ক রোহিত ম্যাচ শেষে বলেছেন, ‘শেষ দিকে ম্যাচটা আমাদের হাতেই ছিল। ব্যাটিং ভালো না করলেও বোলাররা আমাদের খেলায় রেখেছেন। দিন শেষে আপনি এমএসডির (ধোনি) সামর্থ্য সম্পর্কে জানেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...