| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গোল,গোল,গোল, ৪-০ তে শীর্ষে লিভারপুল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ২০ ১০:৫৫:৩০
গোল,গোল,গোল, ৪-০ তে শীর্ষে লিভারপুল

কাটালেন লিভারপুলের মোহামেদ সালাহ। এদিন জোড়া গোলের দেখা পেয়েছেন লিভারপুলের এই মিশরীয় তারকা।

ম্যাচের অ্যানফিল্ডে ৪-০ গোল ব্যবধানে জয়লাভ করেছে দলটি। সালাহ ছাড়াও দলটির হয়ে গোল করেছেন লুইস দিয়াজ ও সাদিও মানে। এ জয়ে ম্যানইউয়ের বিপক্ষে টানা আট ম্যাচে অপরাজিত আছে লিভারপুল। চেলসি ছাড়া প্রিমিয়ার লিগে এমন কীর্তি নেই আর কোনো দলের।

ঘরের মাঠে এদিন আধিপত্য দেখিয়ে খেলতে থাকে লিভারপুল। পুরো ম্যাচে যা বজায় রাখে দলটি। ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রেখে ১৪টি আক্রমণ করে অলরেডরা। এরমধ্যে ৫টি শট রাখে গোলমুখে। অপরদিকে পুরো ম্যাচে ২টির বেশি আক্রমণই করতে পারেনি ম্যানইউ।

অ্যানফিল্ডে ম্যাচের শুরুতে লুইস দিয়াসের গলে এগিয়ে যায় অলরেডরা। মানের পাস থেকে সালাহ অ্যাসিস্ট করেন দিয়াসকে। এই কলম্বিয়ান ফরোয়ার্ড সেখান থেকে ম্যানইউয়ের জালে বল জড়াতে ভুল করেননি একদমই। খেলার ২২ মিনিটের সময় অলরেডদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন গোলখরায় থাকা সালাহ। এক মাস পর ওপেন স্পেস থেকে গোলের দেখা পেলেন সালাহ। এর আগে লিভারপুলের হয়ে সর্বশেষ তিন গোলই করেছিলেন পেনাল্টি থেকে।

আধিপত্য বজায় রেখে ম্যাচের ৩৫ মিনিটে আবার জালের খোঁজ পায় লিভারপুল। তবে দিয়াস ম্যানইউয়ের জালে বল জড়ালেও অফসাইডের ফাঁদে পড়ে গোলটি বাতিল হয়ে যায়। প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থাকা ম্যাচের বাকি ২ গোল করে বিরতির পর। ৬৮তম মিনিটে ম্যাচে নিজের গোল করেন সাদিও মানে। এবারের আসরে এটি তার ১৪তম গোল।

ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে ম্যানইউয়ের জালে শেষ কফিন ঠুকে দেন সালাহ। দিয়াগো জোতার পাস থেকে নিজের জোড়া গোলে দলের গোলের হালি পূর্ণ করেন এই মিশরীয়ান। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ম্যানইউয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৫-০ ব্যবধানের জয় দেখে লিভারপুল। এই জয়ে ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো অলরেডরা। এক ম্যাচ কম খেলা ম্যানসিটির পয়েন্ট ৭৪।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...