‘আর্জেন্টিনা এমন দল হবে যাদের বিপক্ষে ভয়ে কেউ খেলতে চাইবে না”
এদিকে এর মধ্যে কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব কাপের এই আসরে আর্জেন্টিনার গ্রুপে পড়েছে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। অনেকের মতে সহজ গ্রুপেই পড়েছে তারা। তবে আর্জেন্টাইন কোচ মনে করেন বিশ্বকাপে প্রতিটা প্রতিপক্ষই কঠিন।
এদিকে যাই হোক দলের আবাহাওয়াটা ভালোই জানা আর্জেন্টাইন দলের খেলোয়াড় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। বর্তমানে আর্জেন্টিনা যে পরাশক্তিতে পরিণত হয়েছে, তাতে একসময় তাদের সঙ্গে খেলতে ভয় পাবে সবাই।
সাম্প্রতিক সময়ে টিওআইসি স্পোর্টসকে ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন বলেছেন, ‘আর্জেন্টিনা এমন একটা দল হবে যাদের বিপক্ষে কেউ খেলতে চাইবে না। খুব কঠিন একটা দল। আমাদের দলে বিশ্বের সেরারা আছে, আমি বিশ্বাস করি আমরা সেখানে লড়াই করব। আমার মনে হয় দলগুলো আমাদের ভয় পাবে, আর সেটা আমরা অর্জন করে নিয়েছি।’
২০১৯ সালে চিলির বিপক্ষে অভিষেক হলেও মাঝে দুই বছর জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি অ্যালিস্টারের। তবে সর্বশেষ দুই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই ছিলেন তিনি।
আর্জেন্টিনার জার্সিতে নিজের অভিষেকের ব্যাপারে অ্যালিস্টার বলেছেন, ‘আর্জেন্টিনা দলে অভিষেক হওয়াটা সুন্দর একটা জিনিস। এমন কিছুর স্বপ্ন আমি অনেক দিন ধরেই দেখছিলাম আর বিভিন্ন কারণে এত দিন ঘটেনি।’
অ্যালিস্টার আরও বলেছেন, ‘আমি খুব ভালো অনুভব করছি। ওই ম্যাচ দুটো আমার জন্য খুব ইতিবাচক ছিল। আমি বিশ্বাস আর অনুভব করি আরও অনেক ভালো করতে পারতাম। কিন্তু আমি এমন একটা দলে যোগ দিয়েছিলাম যারা অনেক দিন ধরে একসঙ্গে খেলছে। সেটা হিসাবে ধরলে, স্কালনি আমার কাছে যা চেয়েছে সেটা ভালোভাবেই দিতে পেরেছি।’
উল্লেখ্য, আর্জেন্টিনার দলের হয়ে এখন পর্যন্ত চার ম্যাচে মাঠে নেমেছেন তিনি। ২০১৯ সালে আর্জেন্টিনার জুনিয়রস ছেড়ে ইংলিশ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে যোগ দেন এ মিডফিল্ডার।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
