| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেটারদের প্রশংসা করে যা বললেন বাভুমা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ১২:০৬:৪৮
বাংলাদেশ ক্রিকেটারদের প্রশংসা করে যা বললেন বাভুমা

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক টেম্বা বাভুমা তবুও বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ।

যদিও মাঠে বাংলাদেশ একটু পিছিয়ে থাকবে ভারতের চেয়ে, কিংবা এই সিরিজ ভারত সিরিজের চেয়ে সহজ হবে- পরোক্ষভাবে এই কথাটিই জানালেন বাভুমা। সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা। এই সিরিজেও তারাই ফেভারিট, অকপটে তা মেনে নিলেন বাভুমা।

তিনি বলেন, ‘কন্ডিশন অবশ্যই আমাদের সাহায্য করবে। এটাই সত্যি। আমরাও সুবিধাটা নিতে চাইব। এখানকার উইকেটে গতি থাকবে, বাউন্স থাকবে।’

বাংলাদেশকে খাটো করে দেখছেন না দাবি করে তিনি আরও বলেন, ‘আমরা ওদের খাটো করে দেখছি না। হ্যাঁ, ওদের হয়তো ভারতের মতো বড় নামের ক্রিকেটার নেই। তবে ওদের দলে ম্যাচ জেতানোর মত ক্রিকেটার আছে। আমরা একটুও ছাড় দেব না। ওদের দলে অভিজ্ঞতা আছে।’

বাংলাদেশের পেস বোলিং লাইনআপ এখন অন্য যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী ও সমীহ জাগানিয়া। বাভুমাও সমীহ করলেন মুস্তাফিজ, তাসকিন, শরিফুলদের, ‘বাংলাদেশ ভিন্ন চ্যালেঞ্জের মুখে ফেলবে। এই কন্ডিশনে কাজে লাগানোর মত ফাস্ট বোলার ওদের আছে। ওদের এমন ব্যাটার আছে যারা শর্ট বল ভালো খেলে। আমরা ওদের হালকাভাবে নেব না। আমরা জানি ওদের হারাতে হলে আমাদের ভালো করতে হবে।’

ভারতকে হোয়াইটওয়াশ করা সিরিজ বেশ প্রেরণা যোগাচ্ছে স্বাগতিক দলকে। তবে বারবার সতীর্থদের মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশকে কোনোভাবেই খাটো করে নেওয়া যাবে না।

বাভুমা বলেন, ‘যখন আপনি ভারতের মতো দলের বিপক্ষে খেলবেন, তখন নিজেদের চাঙ্গা করা সহজ। কারণ দলটা ভারত। ওদের দলে অনেক বড় বড় ক্রিকেটার আছে। বাংলাদেশকে ছোট না করেই বলছি, মানসিকতা ও ভালো করার চেষ্টা জায়গা থেকে আমরা যেন পিছিয়ে না থাকি, সেই চেষ্টা করতে হবে। আমরা যেন তাদের হালকাভাবে না নেই।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...