| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলকে সুখবর দিলেন শ্রীলঙ্কা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৩ ১৪:৩৭:২৪
বাংলাদেশ ক্রিকেট দলকে সুখবর দিলেন শ্রীলঙ্কা

এরই মধ্যে আগামী মাসে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলঙ্কা জাতীয় দলের। এই সিরিজে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্টের জন্য লঙ্কানরা নির্ধারিত সময়ে বাংলাদেশ সফর করবে কি না, এমন প্রশ্ন উঠেছে শ্রীলঙ্কার সাম্প্রতিক অস্থিতিশীলতার কারণে।

তবে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, লঙ্কানরা নির্ধারিত সূচি অনুযায়ীই বাংলাদেশ সফরে আসবে।

তিনি বলেন, ‘বোঝাপড়ার মাধ্যমেই সময়গুলো নির্ধারণ করা হয়েছে। তারা এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ। নির্ধারিত সূচি অনুযায়ীই তারা বাংলাদেশ সফর করবে। সে অনুযায়ীই আমাদের পরিকল্পনা এগোচ্ছে। আমি মনে করি শ্রীলঙ্কা ক্রিকেট সময়েই দল পাঠাবে।’

শ্রীলঙ্কার এই অর্থনৈতিক সংকটের প্রভাব পড়ছে সব ক্ষেত্রেই। এমনকি ক্রিকেট বোর্ডের ওপরও পড়তে পারে প্রভাব। অতীতে জিম্বাবুয়ে বোর্ডকে সহায়তা করে মহানুভবতা দেখিয়েছিল বিসিবি। এমন পরিস্থিতিতে লঙ্কান বোর্ডকে সহায়তা করতে পারে বিসিবি, জানিয়েছিলেন বোর্ড পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।

তবে সুজন জানালেন, লঙ্কান বোর্ড সহায়তা চাওয়ার আগে এ নিয়ে ভাবছে না বিসিবি। তিনি বলেন, ‘আগে তো সহযোগিতা চাইতে হবে। বিষয়টা এখন পর্যন্তও আসেইনি।’

একনজরে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সূচি

* ৮ মে – বাংলাদেশে এসে পৌঁছাবে

* ১১-১২ মে – দুই দিনের প্রস্তুতি ম্যাচ, এম এ আজিজ স্টেডিয়াম

* ১৫-১৯ মে – প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

* ২৩-২৭ মে – দ্বিতীয় টেস্ট, শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...