| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কোহলিকে ছাড়া সর্বকালের সেরা একাদশ ঘোষণা, তোলপাড় নেট দুনিয়া

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১২ ২২:১৮:৪৪
কোহলিকে ছাড়া সর্বকালের সেরা একাদশ ঘোষণা, তোলপাড় নেট দুনিয়া

দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে জায়গা পেয়েছেন ক্রিকেট বিশ্বের এই তারকা খেলোয়াড়। আর সেই খবরে নেট দুনিয়ায় তোলপাড় চলছে।

যদিও টেস্ট দলের প্রথম একাদশে রাখা হয়েছে বিজয় হাজারেকে কিন্তু ভারতের অন্যতম সেরা খেলোয়াড় বিরাট কোহলিকে প্রথম একাদশে না রাখা হয়নি। যা আরো আলোচনা বাড়িয়ে দিয়েছে।

এক সুত্রে জানা যায় আইসল্যান্ড ক্রিকেটের তরফে যে একাদশ বেছে নেওয়া হয়েছে তাতে রয়েছে সুনীল গাভাসকর, বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকর, বিজয় হাজারে, মহেন্দ্র সিং ধোনির সাথে আরো আছেন অলরাউন্ডার হিসেবে কপিল দেব।

রবিচন্দ্রন অশ্বিন এবং অনিল কুম্বলেকে রাখা হয়েছে দুই স্পিনার হিসেবে। আর জাভাগাল শ্রীনাথ এবং জসপ্রীত বুমরাহ দুই পেসারকে রেখে দল তৈরি করা হয়েছে।

তবে শ্রীনাথকে ভারতের সর্বকালের সেরা টেস্ট দলে রাখা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। শ্রীনাথের চেয়ে নেটিজেনরা মোহাম্মদ শামি এবং ইশান্ত শর্মাকে এগিয়ে রাখছেন।

এদিকে মজার বিষয় হল, কোহলিকে দ্বাদশ প্লেয়ার হিসেবে দলে রাখা হয়েছে। ১৩ নম্বর প্লেয়ার হিসেবে রাখা হয়েছে চন্দ্রশেখরকে। রবীন্দ্র জাদেজাকে ১৪ নম্বর প্লেয়ার হিসেবে রাখা হয়েছে। ১৫ নম্বর প্লেয়ার হিসেবে রয়েছেন জাহির খান। ১৬ এবং ১৭ নম্বরে রাখা হয়েছে যথাক্রমে ভিভিএস লক্ষ্মণ এবং হরভজন সিং-কে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...