| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টাইগারদের লজ্জার হারে অজুহাত দিতে চান না দলপতি মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১১ ২২:৫৯:১৫
টাইগারদের লজ্জার হারে অজুহাত দিতে চান না দলপতি মুমিনুল

এই হারের মুল কারণ খুজে বের করাটা এখন মুল কাজ। বাজে পারফরম্যান্স দিয়ে টেস্ট শেষ করেছে দুই টেস্ট। দলপতি মুমিনুল হক সাদা পোশাকে এমন হারের জন্য অবশ্য কোনো অজুহাত দিচ্ছেন না। টেস্ট সিরিজের হতাশা ভুলে সামনে ফোকাস দেওয়ার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশ অধিনায়ক।

সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। পোর্ট এলিজাবেথ টেস্টের চতুর্থ দিনে ৮০ রানে অলআউট বাংলাদেশ। বড় জয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকার।

এমন হারের পর বাংলাদেশ অধিনায়ক মুমিনুল বলেন, ‘আমরা ব্যাটিং-বোলিং কোনো দিকেই দল হিসেবে পারফর্ম করতে পারিনি। যেটা দক্ষিণ আফ্রিকা করেছে। তাদেরকে অভিনন্দন। এটা(পরাজয়) খুব হতাশার কিন্তু আমাদের সামানে এগিয়ে যেতে হবে। ব্যাটিং ব্যর্থতা নিয়ে বললে বলব, এটার মূল কারণ আমাদের একটা জুটিও দাঁড়ায়নি। এসবের কোনো অজুহাত নেই। আমাদেরকে এখন সামনের দিকে ফোকাস দিতে হবে। এখানে কি করলাম সেটার দিকে নয়। এখানে ওয়ানডে সিরিজ জিতেছি। এটা পজিটিভ দিক।’

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে স্পিনে ব্যর্থ হওয়ার আরেকটি কারণও জানালেন মুমিনুল। অধিনায়কের মতে, ‘আমাদের দেশে যে উইকেট সেই তুলনায় এখানকার উইকেট কিন্তু ভিন্ন। বিশেষ করে উপমহাদেশের উইকেট। উপমহাদেশে বা আমাদের দেশে সাইড স্পিনটা বেশি কার্যকরী। কিন্তু এসব জায়গায় সাইড স্পিন কাজে আসে না। ওভার স্পিন বেশি কার্যকরী। আমাদের বোলাররা সাইড স্পিন বল করে, ব্যাটসম্যানরা সাইড স্পিন খেলে অভ্যস্ত। এখানে এসে দুই দিনেই সবাই ওভার স্পিনে ভালো করবে। সেটা করতে গেলে অনেক কৌশলগত পরিবর্তন করতে হয়, যেটা করতে গেলে আগের কৌশলে সমস্যা হতে পারে। এটাও একটা কারণ হতে পারে।’

সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ৪১৩ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা। যে রান তাড়া করে জিততে হলে ইতিহাস গড়তে হতো বাংলাদেশকে। কিন্তু, বাংলাদেশ ইতিহাস গড়া তো দূরের কথা, দলীয় রান ১০০-তেও নিতে পারল না মুমিনুল হকের দল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে থেমে গেল মাত্র ৮০ রানে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...