লিভার সুস্থ রাখতে খেতে পারেন ৩ ধরনের খারাব
নিজস্ব প্রতিবেদক: ওজন নিয়ন্ত্রণের পাশাপাশি লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সুষম খাবার খাওয়া জরুরি। মসুর ডাল, পনির, তাজা সবজি ও বাদাম দিয়ে তৈরি প্রোটিনসমৃদ্ধ সালাদ খাবারের তালিকায় বৈচিত্র্য আনতে পারে। এসব সালাদে থাকা প্রোটিন ও ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে।
১. মসুর ডাল ও সবজির সালাদ
আধা কাপ সেদ্ধ মসুর ডালের সঙ্গে গাজর, বরবটি, ক্যাপসিকাম ও ব্রকলি মিশিয়ে নিন। সামান্য তেল, লবণ ও গোলমরিচ দিয়ে সবজি রান্না করে ডালের সঙ্গে মিশিয়ে ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন। এতে প্রোটিন ও ফাইবার পাওয়া যায়।
২. পনির ও তাজা সবজির সালাদ
শসা, টমেটো, পেঁয়াজ ও কালো জলপাই ছোট করে কেটে পনিরের সঙ্গে মিশিয়ে নিন। স্বাদ বাড়াতে লেবুর রস, সামান্য অলিভ অয়েল ও গোলমরিচ ব্যবহার করতে পারেন। ওজন নিয়ন্ত্রণে রাখতে তেল ও পনিরের পরিমাণ পরিমিত রাখা ভালো।
৩. বাঁধাকপি, গাজর ও বাদামের সালাদ
কুচি করা বাঁধাকপি ও গ্রেট করা গাজরের সঙ্গে লেবুর রস, সামান্য মধু ও কাঁচা মরিচ মিশিয়ে নিন। পরিবেশনের আগে ওপর থেকে ভাজা চিনাবাদাম বা তিল ছড়িয়ে দিন। সবজির ফাইবারের পাশাপাশি বাদাম থেকে প্রোটিন ও উপকারী চর্বি পাওয়া যায়।
লিভার সুস্থ রাখতে যা মনে রাখবেন
কোনো নির্দিষ্ট সালাদ খেলেই লিভার পরিষ্কার হয় বা লিভারের রোগ সেরে যায়, এমন দাবির যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি নেই। লিভার সুস্থ রাখতে স্বাস্থ্যকর ওজন বজায় রাখা, সুষম খাবার খাওয়া এবং নিয়মিত শারীরিক পরিশ্রম গুরুত্বপূর্ণ।
ফ্যাটি লিভার বা অন্য কোনো লিভারের রোগ থাকলে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করা উচিত।
আশা/
