| ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় লোডশেডিং

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৫ ০৯:৪২:১৪
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় লোডশেডিং

নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে আয়োজিত ভার্চুয়াল কনফারেন্সে প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্স সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার প্রায় এক মিনিটের মাথায় হঠাৎ মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর বিদ্যুৎ ফিরে এলেও এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

স্থানীয়দের অভিযোগ, ওই সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকলেও শুধু কনফারেন্সস্থলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনার পরদিন রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম মো. আলতাপ হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়।

অফিস আদেশে তাকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সংযুক্ত দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে নিজ দায়িত্বের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেনারেল ম্যানেজার মো. কামরুজ্জামান।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) রাইসুল ইসলাম বলেন, তিনি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি জানিয়েছিলেন। এরপরও প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তবে উপজেলা পরিষদের অন্য অংশে তখন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। তার ধারণা, যোগাযোগের ঘাটতির কারণে এমন ঘটনা ঘটেছে।

তিনি আরও জানান, পরে তিনি শুনেছেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমের অতিরিক্ত দায়িত্বে থাকা মো. কামরুজ্জামান বলেন, ইউএনওর কার্যালয়ে বিদ্যুৎ না থাকার বিষয়ে সেখানকার সিএ অভিযোগ করেছিলেন। বিষয়টি দেখতে পল্লী বিদ্যুতের লাইনম্যানরাও সেখানে যান।

তার ভাষ্য, কর্মীদের ধারণা ছিল ইউএনও কার্যালয়েই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সে কারণে ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করা হয়েছিল। পরে বোঝা যায়, সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় কনফারেন্সের স্থানেও বিদ্যুৎ চলে গেছে। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসের ইনচার্জকে ফোন করা হয় এবং কথোপকথনের মধ্যেই প্রায় দুই মিনিট পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতেই পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে বরিশালে সংযুক্ত করা হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...