| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৩ ২১:২৭:১৭
দাম কম, মাইলেজেও সেরা—সাশ্রয়ী ৩ বাইক

নিজস্ব প্রতিবেদক: পেট্রোল ও অকটেনের দাম বাড়ায় বর্তমানে বাইক কেনার ক্ষেত্রে মাইলেজ বা জ্বালানি সাশ্রয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছেন অনেক ক্রেতা। বিশেষ করে মধ্যবিত্ত ও দৈনন্দিন যাতায়াতকারীদের কাছে কম খরচে বেশি পথ চলতে পারে—এমন বাইকের চাহিদা তুলনামূলক বেশি।

তবে বাজেট কম হলেও ভালো মাইলেজের বাইক কেনা সম্ভব। বাজারে এমন কয়েকটি মোটরসাইকেল রয়েছে, যেগুলোর দাম তুলনামূলক কম এবং জ্বালানি খরচও কম। এর মধ্যে হিরো এইচএফ ডিলাক্স, টিভিএস স্পোর্ট ও হিরো স্প্লেন্ডার প্লাস উল্লেখযোগ্য।

হিরো এইচএফ ডিলাক্স

কম বাজেটের বাইকের মধ্যে হিরো এইচএফ ডিলাক্সকে বেশ জনপ্রিয় একটি মডেল হিসেবে বিবেচনা করা হয়। বাইকটির অন্যতম সুবিধা হলো তুলনামূলক কম রক্ষণাবেক্ষণ খরচ।

ভারতে বাইকটির প্রারম্ভিক দাম ৫৮ হাজার ৬৬৮ রুপি। এতে রয়েছে ৯৭ দশমিক ২ সিসির ইঞ্জিন। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, বাইকটি প্রতি লিটারে সর্বোচ্চ ৬৫ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

হিরো এইচএফ ডিলাক্সে সাইড-স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ, আই-থ্রি-এস প্রযুক্তি ও টিউবলেস টায়ারের মতো ফিচার রয়েছে। ফলে প্রতিদিনের অফিস, ব্যবসা বা অন্যান্য কাজে যাতায়াতের জন্য এটি সাশ্রয়ী একটি বিকল্প হতে পারে।

টিভিএস স্পোর্ট

মাইলেজের দিক থেকে টিভিএস স্পোর্টও বেশ আলোচিত একটি বাইক। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের জন্যও মডেলটি পরিচিত।

ভারতে টিভিএস স্পোর্টের প্রারম্ভিক দাম ৬৫ হাজার ৭১৪ রুপি। এতে ১০৯ দশমিক ৭ সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাইকটির জ্বালানি ট্যাংকের ধারণক্ষমতা ১০ লিটার।

কোম্পানির দাবি অনুযায়ী, টিভিএস স্পোর্ট প্রতি লিটারে সর্বোচ্চ ৮০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। সেই হিসাবে পূর্ণ ট্যাংকে প্রায় ৮০০ কিলোমিটার পর্যন্ত পথ পাড়ি দেওয়ার দাবি করা হয়।

বাইকটিতে সিনক্রোনাইজড ব্রেকিং প্রযুক্তি ও ইটি-ফাই প্রযুক্তি রয়েছে। এর তুলনামূলক হালকা ডিজাইন শহরের যানজটপূর্ণ রাস্তা থেকে শুরু করে গ্রামের রাস্তায়ও চালানো সহজ করে।

হিরো স্প্লেন্ডার প্লাস

মাইলেজের জন্য দীর্ঘদিন ধরে পরিচিত হিরো স্প্লেন্ডার প্লাসও কম বাজেটের ক্রেতাদের কাছে জনপ্রিয় একটি মডেল। ভারতে বাইকটির প্রারম্ভিক দাম ৭৭ হাজার ১২৩ রুপি।

এতে ৯৭ দশমিক ২ সিসির ইঞ্জিন রয়েছে। প্রস্তুতকারী প্রতিষ্ঠানের দাবি অনুযায়ী, বাইকটি প্রতি লিটারে সর্বোচ্চ ৬৩ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।

বাইকটির ওজন তুলনামূলক কম হওয়ায় নিয়ন্ত্রণ ও পরিচালনা সহজ। এতে জ্বালানি সাশ্রয়ের জন্য আই-থ্রি-এস প্রযুক্তিও রয়েছে। ফলে প্রতিদিনের যাতায়াতের পাশাপাশি কম জ্বালানি খরচে দীর্ঘদিন ব্যবহারের জন্য এটি একটি বিবেচনাযোগ্য বিকল্প।

তবে বাইকের প্রকৃত মাইলেজ চালানোর ধরন, রাস্তার অবস্থা, যানজট, গতি, রক্ষণাবেক্ষণ ও জ্বালানির মানের ওপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই কোম্পানির দাবি করা মাইলেজের সঙ্গে বাস্তবে পাওয়া মাইলেজের পার্থক্য থাকতে পারে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...