২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে শনিবার (১২ সেপ্টেম্বর) রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। এ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ওইদিন এক দিনের ছুটি থাকবে।
তবে ২৩ সেপ্টেম্বরের পরদিন, বৃহস্পতিবার শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কার্যক্রম চলবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি নিতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতরা টানা চার দিনের ছুটি ভোগ করার সুযোগ পাবেন।
তবে ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি নয়। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে কোনো সাধারণ ছুটি রাখা হয়নি। ফলে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো ওইদিন স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। তবে পরদিন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে নিয়মিত কার্যক্রম শুরু হবে।
এদিকে ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পড়েছে। দিনটি সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি পাওয়া যাবে না।
বিশ্ববিদ্যালয়ে ছুটি নিয়ে ভিন্ন সিদ্ধান্ত
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকলেও বিশ্ববিদ্যালয়গুলো এর আওতার বাইরে থাকতে পারে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ায় কোনো বিশ্ববিদ্যালয়ে ছুটি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর নির্ভর করে।
তাই দেশের সব বিশ্ববিদ্যালয়ে ২৩ সেপ্টেম্বর ছুটি থাকবে—এমনটি নয়। কোনো বিশ্ববিদ্যালয় এদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখতে পারে, আবার কোনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমও চলতে পারে।
কারা পাবেন টানা ৪ দিনের ছুটি
২৩ সেপ্টেম্বর বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ঐচ্ছিক ছুটি এবং এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি নিতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরতদের কেউ কেউ টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন।
তবে এটি সরকারি সাধারণ ছুটি নয় এবং সরকারি অফিস-আদালতের জন্য ২৩ সেপ্টেম্বর কোনো অতিরিক্ত ছুটি প্রযোজ্য হবে না।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল
- শনিবার টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দেখুন এলাকার তালিকা
- আজকের সকল দেশের টাকার রেট: ১২ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১২ সেপ্টেম্বর ২০২৬
- সারাদেশে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- দেশের বাজারে আজ ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত
- পে-স্কেলের গেজেট নিয়ে নতুন যে জটিলতা
- অনুসন্ধানে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন
- বিদ্যুৎ নেই, হাসপাতালে মোবাইলের আলোয় চিকিৎসা
- টানা ৪ দিন সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস
- কমে গেল মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- কমলো সৌদি রিয়ালের বিনিময় হার
- ১১–১৫ গ্রেডে বাড়িভাড়া নিয়ে নতুন জটিলতার আশঙ্কা
- নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক
