| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ১৩ ২০:২৫:৩৩
২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি; জেনে নিন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার)। ধর্মীয় গুরুত্ব বহনকারী এই দিনটি উপলক্ষে সরকারি অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে কি না, তা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে।

সরকারের ধর্মীয় ও সাধারণ ছুটির তালিকা অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম একটি ঐচ্ছিক ছুটি। অর্থাৎ এটি বাধ্যতামূলক সাধারণ সরকারি ছুটি নয়। ফলে এদিন দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সাধারণ নিয়মে খোলা থাকবে।

বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

তবে শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ২৩ সেপ্টেম্বর দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান বন্ধ থাকবে। পরদিন ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে নিয়মিত কার্যক্রম শুরু হবে। এরপর ২৫ ও ২৬ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থী ও শিক্ষকরা টানা ছুটির সুযোগ পাবেন।

ঐচ্ছিক ছুটি নিলে টানা চার দিনের অবকাশ

সরকারি চাকরিজীবীদের জন্য ২৩ সেপ্টেম্বর ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ঐচ্ছিক ছুটির বিধান রয়েছে। কেউ যদি ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবারও ঐচ্ছিক ছুটি নেন, তাহলে সাপ্তাহিক ছুটিসহ টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ তৈরি হবে।

এ ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী সরকারি কর্মচারীরাও নিজ নিজ ধর্মীয় উৎসব উপলক্ষে নির্ধারিত ঐচ্ছিক ছুটির বিধান অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে ছুটি ভোগ করতে পারবেন।

ফাতেহা-ই-ইয়াজদাহম কী

হজরত আবদুল কাদের জিলানী (রহ.)-এর ওফাত দিবস বা মৃত্যুবার্ষিক

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়ামে’ দুর্দান্ত এক জয় তুলে ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...