এসএসসি ফল সোমবার, ৩ উপায়ে দেখবেন রেজাল্ট
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার, ১০ আগস্ট প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইলের এসএমএস, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিটের মাধ্যমে ফল জানতে পারবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়েবসাইটে এসএসসি ফল দেখার নিয়ম
অনলাইনে ফল দেখতে প্রথমে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট educationboardresults.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর Examination অপশন থেকে SSC/Dakhil নির্বাচন করতে হবে। Year অপশনে ২০২৬ নির্বাচন করে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নাম দিতে হবে।
এরপর পরীক্ষার্থীর রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখে নিরাপত্তা ক্যাপচা পূরণ করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর Submit বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে।
এসএমএসে এসএসসি ফল
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে:
SSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> <পরীক্ষার বছর>
এরপর মেসেজটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ:
SSC DHA 123456 2026
কিছুক্ষণ পর ফিরতি এসএমএসে পরীক্ষার্থীর ফলাফল জানিয়ে দেওয়া হবে।
দাখিল পরীক্ষার ফল যেভাবে পাবেন
মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে ফল জানতে আগে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য লিখতে হবে:
Dakhil MAD 123456 2026
এটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রি-রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের পর সংশ্লিষ্ট মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে ফলাফল পৌঁছে যাবে।
কারিগরি বোর্ডের ফল এসএমএসে
কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীরা এসএমএসে ফল জানতে লিখবেন:
SSC TEC 123456 2026
এরপর মেসেজটি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফল দেখার নিয়ম
শিক্ষাপ্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ রেজাল্ট শিট পেতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর Result Corner-এ গিয়ে প্রতিষ্ঠানের EIIN নম্বর দিতে হবে। সঠিক EIIN নম্বর দেওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল শিট দেখা ও ডাউনলোড করা যাবে।
তাই ফল প্রকাশের দিন শিক্ষার্থীদের ভিড় এড়িয়ে অনলাইন বা এসএমএসের মাধ্যমে সহজেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল জানার সুযোগ থাকছে।
এক ক্লিকে ফলাফল পেতে এখানে ক্লিক করুন-
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে স্কেলে সব গ্রেডে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
- পে-স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতায় পরিবর্তনের সুপারিশ
- iPhone 18 Pro Max: দাম, স্পেসিফিকেশন ও সম্ভাব্য ফিচার
- আজকের স্বর্ণের বাজারদর: ৭ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬
- টানা ১২ দিন বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
- আজকের স্বর্ণের বাজারদর: ৮ সেপ্টেম্বর ২০২৬
- সরকারি চাকরিতে বাড়তে পারে মৌখিক পরীক্ষার নম্বর
- পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিশেষ সুবিধা চান চাকরিজীবীরা
- ১৪ হাজার শিক্ষক নিয়োগ, অনির্দিষ্টকালের জন্য প্রাথমিকের বদলি স্থগিত
- কার পেনশন কত বাড়বে, জেনে নিন হিসাব
- চালুর আগেই রূপপুর পারমাণবিক চুল্লিতে বড় ত্রুটি!
- আজকের সকল দেশের টাকার রেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬
- আওয়ামী লীগের নেতৃত্বে শেখ সেলিম, যা বললেন শেখ হাসিনা
- সম্পত্তি দান করেও আজীবন ভোগ, সংসদে পাস নতুন বিল
