শীতকালীন ছুটির আগে শেষ হবে জুনিয়র বৃত্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এনেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে এবং ১৫ ডিসেম্বর শেষ হবে। আগে এ পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, শীতকালীন ছুটির কথা বিবেচনায় রেখেই পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে।
নতুন সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ড চেয়ারম্যান বলেন, ২০ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা রয়েছে। তাই ছুটি শুরুর আগেই জুনিয়র বৃত্তি পরীক্ষার সব কার্যক্রম শেষ করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকায় জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় উল্লেখ থাকে। আগে নির্ধারিত সূচি অনুযায়ী, পরীক্ষা ১৫ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। একই পরিকল্পনায় ৩০ ডিসেম্বর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ রাখা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে পরীক্ষার সময় এগিয়ে আনা হলেও ফল প্রকাশের সম্ভাব্য তারিখে কোনো পরিবর্তনের ঘোষণা এখনো দেওয়া হয়নি।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
