| ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে সৌদি আরবের বড় সুখবর

প্রবাসী ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৬ ১২:০১:৫২
বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে সৌদি আরবের বড় সুখবর

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য আকামা (বাসস্থান ও কর্ম অনুমতিপত্র) নবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ নতুন ঘোষণা এসেছে। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে, নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে অন্য নিয়োগকর্তার অধীনে দ্রুত আকামা নবায়নের সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে সৌদি সরকার।

মঙ্গলবার (৫ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা এবং ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ. এম. আলশামেরির সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে আল-ঈসা বলেন, কোনো বাংলাদেশি কর্মীর মূল নিয়োগকর্তা যদি আকামা নবায়ন না করেন, তাহলে তিনি দ্রুত অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা থাকবে না বলেও তিনি জানান।

বৈঠকে বাংলাদেশ সরকার সৌদি আরবের সঙ্গে শ্রমবাজারে সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে ছিল গৃহকর্মী নিয়োগ চুক্তি, শ্রম দক্ষতা যাচাই কর্মসূচি (এসভিপি) এবং সাধারণ কর্মী নিয়োগ চুক্তির পর্যালোচনা ও নবায়ন।

এ ছাড়া দুই দেশের যৌথ কমিশন এবং যৌথ কারিগরি কমিটির বৈঠক দ্রুত আয়োজনেরও আহ্বান জানানো হয়।

বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে এবং সৌদি শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে দেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে।

এখানে আরবি ভাষা শিক্ষা, সৌদি আইন ও সংস্কৃতি সম্পর্কে ধারণা এবং বিদেশে যাওয়ার আগে প্রয়োজনীয় ওরিয়েন্টেশন প্রশিক্ষণের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি (আইটি) এবং হসপিটালিটি খাতে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সৌদি সরকার।

এ ছাড়া কারিগরি ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতি নিশ্চিত করতে একটি যৌথ কাঠামো তৈরির বিষয়েও আলোচনা হয়েছে, যাতে বাংলাদেশি কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ে।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সময়মতো ওয়ার্ক ভিসা ও আকামা ইস্যু এবং নবায়নের বিষয়টি নিশ্চিত করার অনুরোধ জানানো হয়। পাশাপাশি ওয়ার্ক পারমিটের অতিরিক্ত ফি দেখিয়ে কিছু নিয়োগকর্তা যে বিলম্ব করছেন, তা দূর করতে সৌদি সরকারের সহযোগিতাও চাওয়া হয়।

প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একই সঙ্গে তারা দেশে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিকেও শক্তিশালী করছেন।

তিনি আরও বলেন, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের আরবি ভাষায় দক্ষতাকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে সৌদি আরবে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেতে পারে।

সৌদি প্রতিনিধিদল জানায়, কর্মীদের অধিকার রক্ষায় ইতোমধ্যে ওয়েজ প্রোটেকশন সিস্টেম এবং বীমা সুবিধা চালু করা হয়েছে। পাশাপাশি সৌদি কারাগারে আটক বাংলাদেশি কর্মীদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য কূটনৈতিক মাধ্যমে পাঠানো হলে সাধারণ ক্ষমার আওতায় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...