আজ ১৮, ২১, ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: আজও দেশের বাজারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্যেই স্বর্ণ বিক্রি হচ্ছে। গত ৩১ জুলাই ঘোষিত নতুন দর এখনো কার্যকর রয়েছে। স্থানীয় বাজারে পিওর গোল্ডের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়।
আজকের স্বর্ণের দাম (প্রতি ভরি ১১.৬৬৪ গ্রাম):
* ২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
* ২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
* ১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
* সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি যুক্ত হতে পারে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না।
এর আগে গত ২৮ জুলাই ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে ৩১ জুলাই প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য কার্যকর করা হয়।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
অন্যদিকে রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমানে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হচ্ছে।
রাকিব/
