| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বয়স্ক-প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু, যেভাবে করবেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০৪ ১১:২৮:১৩
বয়স্ক-প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন শুরু, যেভাবে করবেন

নিজস্ব প্রতিবেদক: বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিভিন্ন শিক্ষা উপবৃত্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু করেছে সমাজসেবা অধিদপ্তর। আগামী ৩১ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করা যাবে।

সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা অধিশাখার নির্দেশনা অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের জন্য নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ আগস্ট থেকে। এ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। ইতোমধ্যে দেশের সব বিভাগীয় সমাজসেবা কার্যালয়ে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

এবার বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তির পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় হিজড়া, বেদে, চা-শ্রমিক ও অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদনও নেওয়া হচ্ছে।

আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন অবশ্যই আবেদনকারীর স্থায়ী ঠিকানার ভিত্তিতে করতে হবে। আবেদনপত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নিবন্ধিত সচল মোবাইল নম্বর এবং নিজের মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের তথ্য দিতে হবে। ব্যাংক হিসাব ব্যবহার করলে যোগাযোগের জন্য একটি সচল মোবাইল নম্বরও যুক্ত করতে হবে।

প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনকারীর সুবর্ণ নাগরিক কার্ড থাকা বাধ্যতামূলক। প্রয়োজনীয় তথ্য বা কাগজপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে আবেদন বাতিল হতে পারে বলে জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

এছাড়া যারা বর্তমানে অন্য কোনো সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নিয়মিত ভাতা বা আর্থিক সুবিধা পাচ্ছেন, তারা এই কর্মসূচির জন্য বিবেচিত হবেন না। আগে অনলাইনে আবেদন করে অপেক্ষমাণ তালিকায় থাকা ব্যক্তিদেরও নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, নতুন আবেদন এবং অপেক্ষমাণ তালিকার আবেদনগুলো যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বরাদ্দের ভিত্তিতে চূড়ান্ত উপকারভোগী নির্বাচন করা হবে। বিদ্যমান নীতিমালা অনুসরণ করেই এ তালিকা অনুমোদন দেওয়া হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত উপকারভোগীরা ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ জুলাই থেকে ভাতা ও শিক্ষা উপবৃত্তির সুবিধা পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

আবেদন করতে এখানে ক্লিক করুন-

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...