৫ আগস্ট পোশাক কারখানা খোলা থাকবে, নাকি ছুটি? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এদিন সরকারি অফিস-আদালতসহ অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে অনেকের প্রশ্ন, পোশাক কারখানার শ্রমিকরাও কি এদিন ছুটি পাবেন?
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৬ সালের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে পোশাক কারখানায় ছুটি নির্ধারিত রয়েছে।
বিজিএমইএর ছুটির নীতিমালায় বলা হয়েছে, শ্রম আইন অনুযায়ী প্রত্যেক শ্রমিককে প্রতি পঞ্জিকা বছরে ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি দিতে হবে। এই ছুটির দিন ও তারিখ সংশ্লিষ্ট কারখানার মালিক নির্ধারণ করবেন। নির্ধারিত ওই ১৩ দিনের ছুটির তালিকায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকাতেও ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বছর ৫ আগস্ট বুধবার হওয়ায়, পরদিন বৃহস্পতিবার ছুটি নিলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগের সুযোগ পেতে পারেন।
তবে সাধারণ ছুটি থাকলেও জরুরি ও জনসেবামূলক প্রতিষ্ঠানে কর্মরতদের নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ চালিয়ে যেতে হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
