এনবিআরের ঘোষণা: ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে কর ছাড়
নিজস্ব প্রতিবেদক: চলতি করবর্ষে নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমা দেওয়া ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য বিশেষ কর প্রণোদনা ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের সর্বোচ্চ ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যাবে।
রোববার (২ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন জমা দেওয়া সাধারণ ব্যক্তি এবং হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) শ্রেণির করদাতারা এই সুবিধা পাবেন। তবে কর ছাড়ের সর্বোচ্চ সীমা ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে কোনো কর ছাড় বা প্রণোদনা পাওয়া যাবে না।
এ ছাড়া ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা, যেটি বেশি হবে, অতিরিক্ত কর হিসেবে পরিশোধ করতে হবে।
আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে অতিরিক্ত করের হার আরও বেড়ে যাবে। সে ক্ষেত্রে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা, যেটি বেশি হবে, অতিরিক্ত কর হিসেবে দিতে হবে।
এনবিআরের মতে, এই উদ্যোগের মাধ্যমে করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিলে উৎসাহিত করা হবে। পাশাপাশি স্বেচ্ছায় কর পরিশোধের সংস্কৃতি জোরদার হওয়ার পাশাপাশি কর প্রশাসনের কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর হবে।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
