আজকের স্বর্ণের বাজারদর: ০৩ আগস্ট ২০২৬
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের সর্বশেষ দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত মূল্য অনুযায়ী আজ সোমবার (৩ আগস্ট) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ বিক্রি হচ্ছে।
স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণে গত ৩১ জুলাই বাজুস নতুন মূল্য নির্ধারণ করে। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়, যা এখনো বহাল রয়েছে।
বর্তমান স্বর্ণের দাম (ভ্যাটসহ):
* ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা
* ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা
* ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা
* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই মূল্যেই দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে স্বর্ণ বিক্রি হবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজের ওপর নির্ভর করে মজুরি ভিন্ন হতে পারে। এছাড়া স্বর্ণ ও রুপার অলঙ্কারের দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় আলাদাভাবে ভ্যাট আদায় করা হবে না।
এর আগে ২৮ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল। সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছিল।
অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। বর্তমান দাম (ভ্যাটসহ):
* ২২ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা
* ২১ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা
* ১৮ ক্যারেট: প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা
* সনাতন পদ্ধতি: প্রতি ভরি ২ হাজার ৮৫৮ টাকা
চলতি বছরে রুপার দাম ৬০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমেছে। ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার।
রাকিব/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১০ আগস্ট ২০২৬
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ৫টি ১২৫ সিসির বাইক, মাইলেজ ও দাম
- ২০২৬ সালে ২ হাজার টাকার মধ্যে সেরা ৫টি ৪জি বাটুন ফোন
- Bajaj Pulsar N160 4V: নতুন মডেলের ফিচারগুলো এক নজরে
- আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট; যেভাবে জানবেন ফল
- এসএসসি পরীক্ষা ২০২৬; এক ক্লিকে ফল দেখুন এখানে
- দেশে আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
- সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
- দাখিলের ফল প্রকাশ নিয়ে নতুন নির্দেশনা, যেভাবে জানা যাবে ফল
