| ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ক্ষোভ, দ্বিগুণ-তিন গুণ বিলের অভিযোগ অনেকের

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ২৩:১৪:১৫
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ক্ষোভ, দ্বিগুণ-তিন গুণ বিলের অভিযোগ অনেকের

নিজস্ব প্রতিবেদক: জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযোগ করছেন অনেক গ্রাহক। বিভিন্ন পোস্ট ও মন্তব্যে কেউ বিল দ্বিগুণ, কেউ তিন গুণ, আবার কেউ কয়েক গুণ বেশি এসেছে বলে দাবি করছেন। অনেকের অভিযোগ, বিদ্যুতের ব্যবহার প্রায় একই থাকলেও বিল অস্বাভাবিকভাবে বেড়েছে।

ঢাকা, নারায়ণগঞ্জ, রাজশাহী, সুনামগঞ্জ ও হবিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে গ্রাহকদের প্রতিবাদ, স্মারকলিপি প্রদান এবং বিদ্যুৎ অফিসে যোগাযোগের খবরও পাওয়া গেছে। অনেকের দাবি, নিয়মিত লোডশেডিংয়ের মধ্যেও বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন ও ক্ষুব্ধ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত নিজের ফেসবুক পোস্টে জানতে চান, চলতি মাসে কারও বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়েছে কি না। ওই পোস্টের মন্তব্যে অসংখ্য গ্রাহক নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।

মন্তব্যে কেউ জানান, আগে যেখানে মাসিক বিল ৫০০ থেকে ৭০০ টাকার মধ্যে থাকত, এখন তা ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় পৌঁছেছে। আবার কেউ দাবি করেন, গত কয়েক মাস ধরে তাদের বিদ্যুৎ বিল ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে। কেউ কেউ তিন গুণ পর্যন্ত বেশি বিল পাওয়ার কথাও উল্লেখ করেন।

কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, মিটার রিডিং ও ইউনিট গণনায় অসঙ্গতি রয়েছে। তাদের দাবি, প্রকৃত ব্যবহারের তুলনায় বেশি ইউনিট দেখিয়ে বিল করা হয়েছে। প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মধ্যেও একই ধরনের অভিযোগ দেখা গেছে। অনেকে জানিয়েছেন, আগে যে পরিমাণ টাকা রিচার্জে মাস চলত, এখন তার দ্বিগুণ অর্থ ব্যয় করেও পুরো মাস পার করা কঠিন হয়ে পড়ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অনেক ব্যবহারকারী দাবি করেছেন, তাদের বাসায় বিদ্যুতের ব্যবহার না বাড়লেও বিল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কেউ কেউ বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও সন্তোষজনক ব্যাখ্যা পাননি বলে জানিয়েছেন।

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুকে একই বিষয়ে মতামত জানতে চাইলে অনেকেই মন্তব্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করেন। কেউ বিল দ্বিগুণ হওয়ার কথা জানান, আবার কেউ বলেন, বিদ্যুৎ সরবরাহ কমলেও বিল বেড়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগ ও ব্যক্তিগত অভিজ্ঞতার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর আনুষ্ঠানিক বক্তব্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...