১৩০ বছরের মায়ের ভরসা ১০০ বছরের মেয়ে
নিজস্ব প্রতিবেদক: বয়সের ভারে নুয়ে পড়েছেন দুজনই। তবুও একে অপরের হাত ধরেই টিকে আছেন জীবনের শেষ প্রান্তে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামের একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন ১৩০ বছর বয়সী ফাতেমা বেগম ও তার প্রায় ১০০ বছর বয়সী মেয়ে মানিকজান।
স্বাধীনতার পরপরই স্বামীকে হারান ফাতেমা বেগম। প্রায় এক দশক আগে মারা যান তার একমাত্র ছেলেও। এরপর থেকে মা ও মেয়ে পরস্পরের একমাত্র অবলম্বন হয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
জাতীয় পরিচয়পত্রে তাদের বয়স কম উল্লেখ থাকলেও স্থানীয়দের দাবি, ফাতেমা বেগমের প্রকৃত বয়স ১২৫ থেকে ১৩০ বছরের মধ্যে। দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সহায়তায় কোনোমতে জীবন চললেও নিরাপদ একটি ঘরের স্বপ্ন অধরাই ছিল তাদের।
মা-মেয়ের অসহায় জীবনের খবর পেয়ে পাশে দাঁড়ায় মানবিক সেবা ফাউন্ডেশন। প্রথমে খাদ্যসহায়তা দেওয়ার পর তাদের ঝুঁকিপূর্ণ বসতঘরটি পরিদর্শন করে নতুন ও টেকসই একটি ঘর নির্মাণের উদ্যোগ নেয় সংগঠনটি।
নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়েছেন ফাতেমা বেগম ও মানিকজান। শত বছরেরও বেশি সময়ের জীবনের নানা স্মৃতি, সংগ্রাম ও হারিয়ে যাওয়া দিনের কথা বলতে বলতে তাদের চোখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের ছাপ।
জীবনের অধিকাংশ সময় দারিদ্র্য আর সংগ্রামের মধ্য দিয়ে কাটানো এই মা-মেয়ের কাছে শেষ বয়সে একটি নিরাপদ আশ্রয়ই যেন সবচেয়ে বড় প্রাপ্তি।
স্থানীয়দের আশা, সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে ফাতেমা বেগম ও মানিকজানের মতো আরও অনেক মানুষের জীবনেও ফিরবে নিরাপত্তা, স্বস্তি ও নতুন আশার আলো।
আশা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- পে স্কেলের গেজেট কবে, জানা গেল সম্ভাব্য সময়
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট স্বর্ণের দাম
- দুর্গাপূজায় ২ দিনের সরকারি ছুটি, ছুটি পাবেন না যারা
- একদিন ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের অবকাশ
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- টানা ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, বেশি বৃষ্টি যেসব এলাকায়
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
