| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

আজ ২১ ক্যারেট একভরি সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ২০:০৫:২২
আজ ২১ ক্যারেট একভরি সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী আজ রোববার (২ আগস্ট) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দরেই স্বর্ণ বিক্রি হচ্ছে।

গত শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম শুক্রবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

বর্তমান বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম:

* ২২ ক্যারেট: ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা

* ২১ ক্যারেট: ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা

* ১৮ ক্যারেট: ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা

* সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা

বাজুস জানিয়েছে, অলঙ্কারের নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি ভিন্ন হতে পারে। তবে স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রেও আগের নিয়ম বহাল থাকবে।

রুপার বর্তমান দাম (প্রতি ভরি):

* ২২ ক্যারেট: ৪ হাজার ৬০৭ টাকা

* ২১ ক্যারেট: ৪ হাজার ৩৭৪ টাকা

* ১৮ ক্যারেট: ৩ হাজার ৭৯১ টাকা

* সনাতন পদ্ধতি: ২ হাজার ৮৫৮ টাকা

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৯৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৭ বার দাম বেড়েছে, ৪৯ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৬০ বার, যার মধ্যে ৩০ বার বেড়েছে এবং ৩০ বার কমেছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...