| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ আগস্ট ০২ ১৫:৫২:২৫
মোটরসাইকেলের সামনেও বাধ্যতামূলক হচ্ছে নম্বর প্লেট

নিজস্ব প্রতিবেদক: সড়কে ট্রাফিক আইন কার্যকর ও নজরদারি আরও শক্তিশালী করতে মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এআইভিত্তিক ট্রাফিক ক্যামেরার কার্যকারিতা বাড়াতেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, বর্তমানে কিছু মোটরসাইকেল চালক ইচ্ছাকৃতভাবে নম্বর প্লেটের কয়েকটি সংখ্যা আংশিক ঢেকে সড়কে চলাচল করছেন। এতে এআই ক্যামেরা অনেক ক্ষেত্রে সঠিকভাবে নম্বর শনাক্ত করতে পারে না। বিশেষ করে মোটরসাইকেলের নম্বর প্লেট শুধু পেছনে থাকায় সামনের দিক থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে সমস্যা হচ্ছে।

এই সীমাবদ্ধতা দূর করতে মোটরসাইকেলের সামনের অংশেও নম্বর প্লেট সংযুক্ত করার সিদ্ধান্তের বিষয়ে কাজ চলছে। বিষয়টি বাস্তবায়নের লক্ষ্যে বিআরটিএ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে ইতোমধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কর্তৃপক্ষের আশা, সামনের দিকেও নম্বর প্লেট থাকলে এআইভিত্তিক ক্যামেরা সহজেই মোটরসাইকেল শনাক্ত করতে পারবে। এতে ট্রাফিক আইন প্রয়োগ আরও কার্যকর হবে এবং নম্বর প্লেট গোপন করে আইন এড়িয়ে যাওয়ার সুযোগও কমে আসবে।

বিআরটিএর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত দেশে নিবন্ধিত মোট মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...