৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’: সারা দেশে সাধারণ ছুটি
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন ও গণ-অভ্যুত্থানকে স্মরণ করে আগামী ৫ আগস্ট (বুধবার) সারা দেশে সরাসরি সাধারণ ছুটি (পাবলিক হলিডে) ঘোষণা করা হয়েছে। সরকার এই দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ছুটির তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আদালত, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। পাশাপাশি পোশাক কারখানাসহ সব বেসরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানও এই ছুটির আওতাভুক্ত থাকবে।
টানা ৪ দিনের ছুটির সুযোগ:
৫ আগস্ট বুধবার সাধারণ ছুটির পর, কেউ যদি পরবর্তী দিন ৬ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নেন, তবে ৭ ও ৮ আগস্টের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৪ দিনের দীর্ঘ ছুটির সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি সেবাগুলো (যেমন: হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ) এই ছুটির আওতামুক্ত থাকবে এবং যথারীতি চালু থাকবে।
সোহাগ/
