বাংলাদেশসহ যেসব দেশের জন্য ভিসা বন্ড স্থায়ী করছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য আসছে নতুন শর্ত। পরীক্ষামূলকভাবে চালু থাকা ভিসা বন্ড কর্মসূচিকে এবার স্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন নীতির আওতায় বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ ৫০টি দেশের নির্দিষ্ট ভিসা আবেদনকারীদের ভিসা পাওয়ার আগে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত চূড়ান্ত বিধিমালায় বলা হয়েছে, এক বছরের মূল্যায়নে কর্মসূচিটি ভিসাধারীদের শর্ত মেনে চলা নিশ্চিত করতে কার্যকর প্রমাণিত হয়েছে। তাই আগামী ৩ আগস্ট থেকে এটি স্থায়ীভাবে কার্যকর করা হচ্ছে। ভবিষ্যতে আরও কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হতে পারে।
নতুন নিয়ম অনুযায়ী, বি-১ (ব্যবসা) ও বি-২ (পর্যটন) ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে ভিসা দেওয়ার আগে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন।
এর আগে পরীক্ষামূলক কর্মসূচিতে ৫ হাজার, ১০ হাজার ও ১৫ হাজার ডলারের বন্ডের ব্যবস্থা ছিল। নতুন নীতিতে ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করে সর্বোচ্চ সীমা ২০ হাজার ডলারে উন্নীত করা হয়েছে।
মার্কিন প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যারা যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করেন, তাদের সংখ্যা কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অভিবাসন অধিকারকর্মীদের মতে, এমন কঠোর শর্ত বৈধ ভ্রমণকারীদেরও যুক্তরাষ্ট্রে যেতে নিরুৎসাহিত করতে পারে।
মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির ফলে মতপ্রকাশের স্বাধীনতা ও অভিবাসীদের আইনি সুরক্ষা দুর্বল হচ্ছে। যদিও মার্কিন প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিশ্লেষকদের মতে, অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি বৈধ ভিসা প্রক্রিয়াও আগের তুলনায় কঠোর করা হচ্ছে। ইতোমধ্যে কিছু ভিসার ফি বৃদ্ধি, আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই এবং অতিরিক্ত নিরাপত্তা পর্যবেক্ষণের মতো পদক্ষেপও কার্যকর হয়েছে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সরকারি চাকরিজীবীদের ১১ সুবিধায় বড় পরিবর্তন
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, পাবেন যারা
- ২৩ সেপ্টেম্বর থেকে টানা ৪ দিনের ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- আজকের সকল দেশের টাকার রেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ নাকি ২৪ সেপ্টেম্বর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে স্কেলে যেসব সুবিধা কমছে, বাড়ি ভাড়ায় বড় পরিবর্তন
- টিভিতে আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬
- দেশের বাজারে আজ এক ভরি সোনার দাম
- পে-স্কেলের গেজেট জারি হচ্ছে না কেন, জানা গেল কারণ
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা, পাবেন যেসব তরুণ
- আমেরিকার ভিসার নতুন নিয়ম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬
- ঢাকাসহ সারাদেশে আজকের আবহাওয়ার খবর
