বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে এমবোলোর লাল কার্ড বিতর্ক, মুখ খুললেন রেফারি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে ব্রিল এমবোলোর লাল কার্ড নিয়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, সে বিষয়ে প্রথমবারের মতো বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ম্যাচের রেফারি জোয়াও পিনেইরো। একই সঙ্গে লিওনেল মেসির সঙ্গে মাঠে হওয়া আলোচিত কথোপকথন নিয়েও মুখ খুলেছেন তিনি।
পর্তুগালের চ্যানেল ১১-কে দেওয়া এক সাক্ষাৎকারে উয়েফার এলিট ক্যাটাগরির এই রেফারি বলেন, ম্যাচ চলাকালে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা বা মতবিনিময় ফুটবলেরই স্বাভাবিক অংশ। বিশেষ করে অধিনায়করা নতুন নিয়মের কারণে রেফারিদের সঙ্গে বেশি কথা বলার সুযোগ পান।
মেসির সঙ্গে হওয়া সংলাপ প্রসঙ্গে পিনেইরো বলেন, আর্জেন্টিনা অধিনায়ক তাকে বলেছিলেন, ‘আমার সঙ্গে সম্মানজনকভাবে কথা বলুন। আমি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলেছি, আপনিও তাই করুন।’ তিনি জানান, এমন ঘটনা মাঠে প্রায়ই ঘটে এবং এটি অস্বাভাবিক কিছু নয়।
পিনেইরোর ভাষ্য, মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো বিশ্বতারকাদের ক্ষেত্রে এসব মুহূর্ত বেশি আলোচনায় আসে। তবে একই ধরনের ঘটনা অন্য ম্যাচেও ঘটে থাকে। সব পরিস্থিতিতে কার্ড দেখানো প্রয়োজন হয় না, অনেক সময় কথোপকথনের মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব।
ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত ছিল সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলোর লাল কার্ড। এ বিষয়ে পিনেইরো জানান, প্রথমে তার মনে হয়েছিল আর্জেন্টিনার এক খেলোয়াড় ফাউল করেছেন এবং সে অনুযায়ী হলুদ কার্ড দেখানো হয়েছিল। পরে ভিএআর জানায়, আসলে কোনো ফাউল হয়নি, বরং এমবোলো ফাউলের অভিনয় করেছিলেন।
এরপর ভিএআর মনিটরে ঘটনাটি পুনরায় দেখে তিনি নিশ্চিত হন যে এটি ছিল ডাইভিং বা অভিনয়। ফলে এমবোলোর বিরুদ্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
পিনেইরো বলেন, এটি যদি তার প্রথম হলুদ কার্ডও হতো, তাহলেও একই সিদ্ধান্ত নেওয়া হতো। তার মতে, ভিএআরের মাধ্যমে ভুল সিদ্ধান্ত সংশোধনের সুযোগ আধুনিক ফুটবলে ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে এবং খেলাকে আরও ন্যায়সংগত করেছে।
তবে এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয় ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। সংস্থাটি জানিয়েছে, এমবোলোর ঘটনায় ভিএআর প্রটোকলের ‘ভুল খেলোয়াড় শনাক্তকরণ’ বিধান প্রয়োগ করা ঠিক হয়নি এবং লাল কার্ডটি নিয়ম অনুযায়ী সঠিক ছিল না।
অন্যদিকে ফিফা রেফারির সিদ্ধান্তের পক্ষেই অবস্থান নিয়েছে। সংস্থাটির দাবি, বিশ্বকাপজুড়ে একই নিয়মের ব্যাখ্যা ধারাবাহিকভাবে প্রয়োগ করা হয়েছে এবং এমবোলোর ঘটনায় নেওয়া সিদ্ধান্ত খেলাটির ন্যায্যতা নিশ্চিত করেছে।
ফিফা আরও জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট নিয়ম আরও স্পষ্টভাবে পুনর্লিখন করা হবে, যাতে ভিএআর ব্যবহারে কোনো ধরনের ব্যাখ্যাগত জটিলতা না থাকে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
