| ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; জেনে নিন পূর্ণ সূচি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩০ ১৪:৪৩:২৯
ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে; জেনে নিন পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি দক্ষিণ আমেরিকার দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছে ব্রাজিলকে, আর ফাইনালে হেরে রানার্সআপ হয়ে আসর শেষ করেছে আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ-পরবর্তী নতুন যাত্রার প্রস্তুতি নিচ্ছে দুই দলই।

বিশ্বকাপে নরওয়ের কাছে হেরে বিদায়ের পর ব্রাজিল দলে শুরু হয়েছে নতুন অধ্যায়। জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়র। একই সঙ্গে প্রধান কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতের লক্ষ্য সামনে রেখে তরুণদের নিয়ে নতুন দল গড়ে তুলতে চান তিনি।

বিশ্বকাপের পর আগামী সেপ্টেম্বরে মাঠে ফিরবে ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার টাউনসভিলে। দ্বিতীয় ম্যাচ ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে। দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

ফিফার আন্তর্জাতিক বিরতি দীর্ঘ হওয়ায় ব্রাজিল আরও একটি প্রীতি ম্যাচ খেলতে পারে। তবে সেই ম্যাচের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত করেনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

অন্যদিকে, বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ শেষে তাদেরও পরবর্তী আন্তর্জাতিক সূচি ঘোষণা করা হয়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৩০ সেপ্টেম্বর টেক্সাসে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। দুটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা রয়েছে।

এদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এখনও জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। তবে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে। একই সঙ্গে প্রধান কোচ লিওনেল স্কালোনির দায়িত্ব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছে। ফলে সেপ্টেম্বরের ম্যাচগুলোতে আর্জেন্টিনা নতুন পরিকল্পনা ও সম্ভাব্য পরিবর্তনের আভাস দিতে পারে।

বিশ্বকাপ-পরবর্তী প্রথম আন্তর্জাতিক সূচিতে তাই ব্রাজিল ও আর্জেন্টিনার পারফরম্যান্সের দিকে থাকবে ফুটবলপ্রেমীদের বাড়তি নজর।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...