| ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের অবসর নেওয়া রেফারি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ জুলাই ৩০ ১২:১৪:২০
মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের অবসর নেওয়া রেফারি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার পর হঠাৎ অবসরের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ। অবসরের ঘোষণার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই তিনি মুখ খুলেছেন ফাইনালের অভিজ্ঞতা, নিজের রেফারিং নিয়ে সমালোচনা এবং লিওনেল মেসির সঙ্গে মাঠের কথোপকথন নিয়ে।

পাশাপাশি আধুনিক ফুটবলে ভিএআর প্রযুক্তির গুরুত্ব নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিজ্ঞ রেফারি।

পেশাদার রেফারিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার দুই দিন পর স্লোভেনিয়ার সংবাদমাধ্যম স্পোর্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনচিচ জানান, বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার খবরটি প্রথমে তাকে অবাক করেছিল।

তিনি বলেন, “শুরুতে এটি আমার জন্য বড় একটি ধাক্কা ছিল। এরপর গর্ব অনুভব করেছি, কারণ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া মঞ্চে আমরা স্লোভেনিয়ার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলাম।”

তবে গর্বের পাশাপাশি দায়িত্বের চাপও অনুভব করেছিলেন বলে জানান তিনি। ভিনচিচ বলেন, ফিফার রেফারি কমিটি এবং রেফারিং বিভাগের প্রধান পিয়েরলুইজি কলিনার আস্থার মর্যাদা রাখাই ছিল তাদের প্রধান লক্ষ্য।

বিশ্বকাপ ফাইনালের প্রস্তুতি নিয়েও কথা বলেন ভিনচিচ। তিনি জানান, সহকারী রেফারি তোমাজ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচকে নিয়ে দুই দলের খেলোয়াড়দের আচরণ, খেলার ধরন এবং সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে প্রস্তুতি নিয়েছিলেন তারা।

তার ভাষায়, “আমরা খেলোয়াড়দের বৈশিষ্ট্য, খেলা থেমে গেলে তাদের প্রতিক্রিয়া এবং মাঠের বিভিন্ন পরিস্থিতি নিয়ে প্রস্তুতি নিয়েছিলাম। তবে কোনো ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত হওয়া সম্ভব নয়, কারণ প্রতিটি ম্যাচই আলাদা।”

বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার চাপ সম্পর্কে ভিনচিচ বলেন, একজন রেফারির পুরো ক্যারিয়ার অনেক সময় একটি ম্যাচের ওপর নির্ভর করে। তাই দায়িত্বটি ছিল অত্যন্ত বড়।

নিজের রেফারিং পারফরম্যান্স নিয়ে তিনি মনে করেন, ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেফারিং না থাকা তাদের ভালো কাজেরই প্রমাণ। তিনি বলেন, “আমার মনে হয়, আমাদের রেফারিং পদ্ধতি সঠিক ছিল।”

তিনি আরও জানান, দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে করতে সহকারী কর্মকর্তারা তার কাছে পরিবারের সদস্যের মতো হয়ে উঠেছিলেন। তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব হতো না।

বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির সঙ্গে হওয়া কথোপকথন নিয়েও প্রশ্ন করা হয় ভিনচিচকে। তবে বিষয়টি বিস্তারিত প্রকাশ করতে চাননি তিনি।

ভিনচিচ বলেন, “সেই কথোপকথন মাঠেই রেখে দিতে চাই। তবে এটুকু বলতে পারি, মেসি অত্যন্ত ক্রীড়াসুলভ আচরণ করেছে।”

আধুনিক ফুটবলে ভিএআর প্রযুক্তির ব্যবহার নিয়েও নিজের মত জানান এই স্লোভেনিয়ান রেফারি। তিনি বলেন, ভিডিও প্রযুক্তির মাধ্যমে ভুল সিদ্ধান্ত সংশোধনের সুযোগ পাওয়া যায়। বর্তমান ফুটবলের গতি বিবেচনায় প্রযুক্তির সহায়তা ছাড়া রেফারিং করা কঠিন।

অবসরের পর ভিনচিচের এই মন্তব্য বিশ্বকাপ ফাইনাল ঘিরে চলা আলোচনা ও বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে নিজের সিদ্ধান্তের পক্ষে তার অবস্থান এবং মেসির আচরণের প্রশংসা ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...